স্মার্টফোন ফটোগ্রাফির উন্নতি হয়েছে বহুগুণ, তবে মানুষের প্রকৃত ত্বকের রঙ সঠিকভাবে তুলে ধরা এখনও চ্যালেঞ্জের বিষয়। 2021 সালে গুগল এই সমস্যার সমাধানে নিয়ে এসেছিল “রিয়েল টোন” ফিচার, যা বিশেষ করে গাঢ় ত্বকের রঙকে সঠিকভাবে তুলে ধরতে সহায়তা করে। এবার টেকনো তাদের #ToneProud ক্যাম্পেইন নিয়ে নতুন মাত্রা যোগ করেছে।
#ToneProud ক্যাম্পেইন কী?
#ToneProud ক্যাম্পেইনের মাধ্যমে Tecno মানুষকে তাদের ত্বকের প্রকৃত রঙ নিয়ে গর্ববোধ করতে উৎসাহিত করছে। এই উদ্যোগের মূল আকর্ষণ হলো তাদের নতুন “ইউনিভার্সাল টোন” প্রযুক্তি, যা একটি 268 চামড়ার রঙের ডেটাবেসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। রঙ বিজ্ঞান বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি এই ডেটাবেসটি বৈজ্ঞানিক পদ্ধতিতে ত্বকের রঙের ভিন্নতা নির্ণয় করতে সক্ষম।
বিশ্বজুড়ে টেকনো এই ক্যাম্পেইনে মানুষকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছে। 268toneproud.com ওয়েবসাইটে গিয়ে মাত্র এক ক্লিকে ব্যবহারকারীরা তাদের ত্বকের রঙের বিশেষ কোড খুঁজে পেতে পারেন। ইনস্টাগ্রামে #ToneProud, #UniversalTone, এবং #TECNO হ্যাশট্যাগের মাধ্যমে তাদের ত্বকের রঙের কোড শেয়ার করে এই উদ্যোগে অংশ নিতে পারেন।
আন্তর্জাতিক তারকাদের সহায়তা
Tecno এই ক্যাম্পেইনের জন্য একাধিক দেশের জনপ্রিয় তারকাদের সাথে যুক্ত করেছে। ইন্দোনেশিয়ান গায়িকা অ্যাঙ্গান, সৌদি চলচ্চিত্র নির্মাতা ফাতিমা আল-বানাওয়ি, নাইজেরিয়ান গায়ক জনি ড্রিল এবং পোল্যান্ডের অভিনেত্রী ইভা কেপিস এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
Tecno -র এই উদ্যোগ নিছক প্রযুক্তির উন্নয়ন নয়। ফাতিমা আল-বানাওয়ির কথায়, “Tecno-র এই ইউনিভার্সাল টোন ফিচার সকল ত্বকের রঙকে সমান মর্যাদা দিয়ে তুলে ধরতে সহায়ক হবে।”
এভাবে পক্ষপাত দূর করে এবং প্রকৃত ত্বকের রঙের সঠিক উপস্থাপনা করে Tecno-র #ToneProud ক্যাম্পেইন মানুষকে গর্বিত অনুভব করাতে এবং তাদের প্রকৃত সৌন্দর্যকে ফ্রেমে বন্দী করতে উদ্দীপ্ত করছে।