টেক ডেস্কঃ স্মার্টফোনের যুগে ট্যাবলেটেও যে ব্যাটারি সহজে বদলানো যাবে, এমনটা ভাবাই যায় না। কিন্তু Lenovo নিয়ে এল তাদের নতুন ThinkTab X11, যা শুধু মজবুতই নয়, এর ব্যাটারিও বদলানো যাবে সহজে। MWC 2026-তে প্রথম দেখা যাওয়া এই ফোনটি এখন আমেরিকায় বিক্রি শুরু হয়েছে।
ThinkTab X11-এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর ১০,২০০ mAh ব্যাটারি। অন্য সব ট্যাবলেটের মতো এটি খোলার জন্য কোনও স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে না। সহজে ব্যাটারি বদলানো যাবে, যা এই ডিভাইসটির দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করবে। বিশেষ কাজের জন্য ব্যাটারি ছাড়াই এটি ব্যবহার করারও সুযোগ থাকছে।
১০.৯৫ ইঞ্চি WQXGA ডিসপ্লে, Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং ৮ জিবি পর্যন্ত RAM রয়েছে এতে। Android 16 অপারেটিং সিস্টেমে চলা এই ট্যাবলেটটি অন্তত চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। IP68 রেটিং থাকায় ধুলো ও জলরোধী এই ট্যাবলেটটি MIL-STD-810H সার্টিফিকেশন যুক্ত কেসিং-এর সঙ্গে আরও মজবুত হয়ে ওঠে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল USB-C পোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট। Wi-Fi 6E, Bluetooth 5.4 এবং 5G কানেক্টিভিটিও উপলব্ধ। আমেরিকার বাজারে এর দাম শুরু হচ্ছে ৪৯৯ ডলার থেকে।