Flipkart-এর বহু প্রতীক্ষিত Big Billion Days 2025 সেলের জন্য প্রকাশিত নতুন প্রোমো ভিডিও এবার এনে দিল একেবারে নতুন চমক। মাত্র ৩ মিনিটের এই ট্রেলারটির নাম রাখা হয়েছে – “Flipkart Big Billion Days – Kuch Bhi Ho Sakta Hai!”। তারকাখচিত এই ভিডিওতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, আলিয়া ভট্ট, শ্রীলীলার মতো তারকা থেকে শুরু করে মহেশ ভট্ট, ফারাহ খান, আমন গুপ্তা ও যশরাজ মুখাতে–এর উপস্থিতি।
কিন্তু এই ভিডিওতে সেলিব্রেটিদের আড্ডা বা অফারের চেয়েও বেশি নজর কাড়ল এক রহস্যময় স্মার্টফোন। ফারাহ খানের হাতে থাকা একটি সাদা রঙের স্মার্টফোন, যার পেছনে স্পষ্ট দেখা গিয়েছে Apple–এর লোগো ও নতুন ধরনের ক্যামেরা সেটআপ। এমনকি অমিতাভ বচ্চন ও আলিয়া ভট্টের হাতেও সেই ফোনটাই দেখা গেছে। অনেকেই দাবি করছেন, এটি আসলে লঞ্চ হতে চলা iPhone 17 Pro Max!
ক্যামেরাতেই মিল খুঁজে পেলেন নেটিজেনরা
ভিডিওতে দেখানো ফোনটির পেছনে রয়েছে তিনটি লেন্স, একটি LiDAR স্ক্যানার এবং ফ্ল্যাশ। লেন্সগুলো আবার রাখা হয়েছে ত্রিভুজ আকারে, যা সম্প্রতি ফাঁস হওয়া iPhone 17 Pro Max–এর ডিজাইন রেন্ডারের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা—এটি কি সত্যিই Apple–এর নতুন ফ্ল্যাগশিপ মডেলের আগাম ঝলক, নাকি নিছক প্রোমোশনের কাকতালীয় ঘটনা?
সেপ্টেম্বরে আসছে অফিসিয়াল লঞ্চ
উল্লেখযোগ্য বিষয়, Apple তাদের বার্ষিক লঞ্চ ইভেন্ট করতে চলেছে আসছে ৯ সেপ্টেম্বর। সেখানেই হাজির হতে পারে iPhone 17 সিরিজ–এর সব মডেল—iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এমনকি একটি নতুন ভ্যারিয়েন্ট iPhone 17 Air।
প্রত্যাশিত স্পেসিফিকেশন অনুযায়ী iPhone 17 Pro Max–এ থাকতে পারে –
- ৬.৯-ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে, 120Hz ProMotion
- শক্তিশালী A19 Pro চিপসেট
- সর্বোচ্চ 1TB স্টোরেজ
- ট্রিপল 48MP ক্যামেরা সেটআপ (মেইন, আল্ট্রা-ওয়াইড, টেলিফটো 5x অপটিক্যাল জুম সহ)
- ২৪MP ফ্রন্ট ক্যামেরা
- নতুন iOS 26
এছাড়াও আশা করা হচ্ছে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং ও উন্নত কুলিং সিস্টেম।
Flipkart বহুদিন ধরেই Apple–এর অফিসিয়াল রিটেল পার্টনার হিসেবে কাজ করছে। তাই Big Billion Days সেলের বিজ্ঞাপনে নতুন iPhone–এর ঝলক আসা খুব অস্বাভাবিকও নয়। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী Amazon Great Indian Festival–ও একই সময়ে শুরু হতে চলেছে। ফলে ক্রেতাদের জন্য উৎসবের মরসুমে এবার বাড়তি রোমাঞ্চ থাকবেই।