দৃষ্টিহীনদের দৃষ্টি দিতে আসছে Ally Solos AI স্মার্ট চশমা, খুলে দিচ্ছে নতুন দিগন্ত

ALLY Solos

প্রযুক্তির দুনিয়ায় এবার এমন এক বিপ্লব এসেছে, যা আমাদের চারপাশের পৃথিবীকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শেখাবে। বিশেষত, যে সকল মানুষ চোখে দেখতে পান না বা যাদের দৃষ্টিশক্তি কম, তাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে Ally Solos নামের একটি স্মার্ট চশমা।

এই চশমা তৈরি করেছে Envision নামের একটি স্টার্টআপ, যারা যৌথভাবে কাজ করেছে চশমা নির্মাতা সংস্থা Solos-এর সঙ্গে। আর এই চশমার মূল চালিকাশক্তি হলো এর AI অ্যাসিস্ট্যান্ট “Ally”

কেমন কাজ করে এই স্মার্ট চশমা?

চশমার ফ্রেমে লাগানো রয়েছে 2K রেজোলিউশন ক্যামেরা, যা চারপাশের ছবি তুলে তাৎক্ষণিকভাবে Ally App-এর মাধ্যমে প্রসেস করে। তারপর অডিও আকারে ব্যবহারকারীকে জানিয়ে দেয়—

  • রাস্তার সাইনবোর্ডে কী লেখা আছে,
  • চারপাশের পরিবেশ কেমন,
  • কারো মুখ চিনতে, এমনকি
  • সরাসরি Web Search করার সুবিধাও দেয়।

শুধু তাই নয়, এই স্মার্ট চশমা দিয়ে ডকুমেন্ট স্ক্যান, টেক্সট অনুবাদ অথবা লেখা পড়ে শোনানোও সম্ভব। ফলে দৃষ্টিহীন বা কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ সহজেই নিজেদের কাজ সারতে পারবেন।

AI-এর শক্তি

চশমার মস্তিষ্ক বলতে গেলে AI অ্যাসিস্ট্যান্ট Ally। এটি একসঙ্গে কাজ করে একাধিক উন্নত AI মডেলের সঙ্গে—যেমন Meta-এর Llama, OpenAI-এর ChatGPT, Google-এর Gemini, এমনকি Perplexity। ফলে ব্যবহারকারীরা পান একদম হাই-অ্যাকিউরেট রিয়েল-টাইম অভিজ্ঞতা।

নির্মাতাদের কাহিনি

এই চশমার পেছনে রয়েছেন কার্তিক মহাদেবন (CEO) এবং কার্তিক কানন (CTO)। দু’জনেই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। মহাদেবন পড়াশোনা করেছেন নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন-এ মাস্টার্স।

চশমাটি তৈরি হয়েছে Solos AirGo Vision Frame-এর উপর ভিত্তি করে, যা প্রথম বাজারে আসে গত বছরের ডিসেম্বরে। প্রযুক্তিগতভাবে এটি একেবারেই উন্নতমানের—IP67 রেটিং থাকায় ধুলো ও জল প্রতিরোধী এবং USB-C চার্জিং সুবিধায় একবার চার্জে চলে প্রায় 16 ঘণ্টা। শুধু 15 মিনিট ফাস্ট চার্জ দিলেই মিলবে প্রায় 3 ঘণ্টা ব্যবহার

দাম ও লঞ্চ অফার

এই স্মার্ট চশমা আপাতত Pre-Order করা যাচ্ছে। Launch Offer-এ দাম রাখা হয়েছে 399 ডলার (নিয়মিত দাম 699 ডলার)। গ্রাহকের জন্য থাকছে দুটি সাইজ (RegularLarge) এবং তিনটি রঙ (Black, Grey, Brown)। বাজারে আসবে ২০২৫ সালের অক্টোবর থেকে।

কেন বিশেষ?

এমন অ্যাক্সেসিবিলিটি প্রযুক্তি এখন বিশ্বজুড়েই গুরুত্ব পাচ্ছে। অ্যাপল লাইভ স্পিচ, আই ট্র্যাকিং, গুগল গাইডেড ফ্রেম ও লুকআউট, এমনকি Meta Ray-Ban Glasses-ও এর উদাহরণ। এবার এই তালিকায় যুক্ত হলো Ally Solos—যা কেবল দৃষ্টিহীনদেরই নয়, সাধারণ মানুষকেও ভাষা অনুবাদ বা ডকুমেন্ট ক্যাপচারে সাহায্য করবে।

প্রযুক্তি যখন সবার জন্য সমানভাবে সহজলভ্য হয়ে ওঠে, তখনই সেটি সমাজের প্রকৃত উন্নতি ঘটায়। Ally Solos স্মার্ট চশমা সেই দিকেই এক বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে বহু মানুষের জীবন পাল্টে দিতে চলেছে।

এই মুহূর্তে

১,০০১ হর্সপাওয়ারের Audi Nuvolari উন্মোচিত: V8 প্লাগ-ইন হাইব্রিড সুপারকার আনল অডি

বড় খবর! Samsung Galaxy Z Flip 8-এ ফিরছে Snapdragon, দেখা যেতে পারে ডুয়াল প্রসেসর মডেল

AMCA ও Tejas Mk2 ফাইটার জেটের উন্নয়নে জোর, ভারত জারি করল একাধিক গুরুত্বপূর্ণ টেন্ডার

অ্যাপলের প্রথম ওএলইডি ম্যাকবুক আলট্রা আসছে এই বছরই! টেক দুনিয়ায় নতুন ঝড় তোলার অপেক্ষায়