মাত্র ১ টাকায় মিলবে ২GB ডেটা ও আনলিমিটেড কলিং! BSNL-এর গ্রাহকদের জন্য ‘আজাদি কা প্ল্যান’

BSNL

স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী করতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এনেছে এক অভূতপূর্ব অফার! মাত্র টাকায় পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন GB হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS, তাও আবার একমাসের জন্য! এই সীমিত সময়ের অফারটির নাম দেওয়া হয়েছে ‘Freedom Offer’ বা আজাদি কা প্ল্যান, যা পাওয়া যাবে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

কারা এই অফার পাবেন?

এই অফার শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যাঁরা নতুন BSNL SIM কিনবেন এই সময়সীমার মধ্যে, তাঁরাই রিচার্জ করেই উপভোগ করতে পারবেন এই সুবিধা। অফারটি ভারতের সব টেলিকম সার্কেলে উপলব্ধ, ফলে দেশের যেকোনো প্রান্তের মানুষই এর সুবিধা নিতে পারবেন।

এই প্ল্যানে রয়েছে-

  • ৩০ দিনের আনলিমিটেড কলিং
  • প্রতিদিন GB হাই-স্পিড ইন্টারনেট
  • প্রতিদিন ১০০টি ফ্রি SMS
  • অল ইন্ডিয়া রোমিং সুবিধা

অমরনাথ যাত্রীদের জন্য আলাদা যাত্রা SIM

এছাড়াও BSNL সম্প্রতি ঘোষণা করেছে বিশেষ যাত্রা SIM’ প্ল্যান, শুধুমাত্র শ্রী অমরনাথ যাত্রা 2025 যাত্রীদের জন্য। মাত্র ১৯৬-এর এই সিমে পাওয়া যাবে ১৫ দিনের জন্য আনলিমিটেড 4G ডেটা ও ভয়েস কল, যাতে তীর্থযাত্রার সময়ও থাকে অবিচ্ছিন্ন কানেকশন।

যাত্রা SIM পাওয়া যাবে—
লক্ষনপুর, পাহলগাম, বালতাল, চন্দ্রকোট, ভগবতী নগর

এই সব স্থানে BSNL-এর কাউন্টার থেকেই KYC সম্পন্ন করে আধার কার্ডযাত্রা Slip দেখিয়ে সিম নেওয়া যাবে।

একদিকে মাত্র ₹১-এ আজাদি কা প্ল্যান, অন্যদিকে তীর্থযাত্রীদের জন্য সুরক্ষিত নেটওয়ার্ক— BSNL আবারও প্রমাণ করল তারা দেশের মানুষের কাছে সবচেয়ে সাশ্রয়ী ও বিশ্বাসযোগ্য টেলিকম পরিষেবা দিতে বদ্ধপরিকর।

এই মুহূর্তে

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে যুক্ত হচ্ছে অত্যাধুনিক AI রাডার ও মাইক্রো-মিসাইল: ড্রোন যুদ্ধে নতুন দিগন্ত

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন