Google আনল সুখবর! ভারতীয় সাংবাদিকদের জন্য চালু AI স্কিলস অ্যাকাডেমি, আবেদন করবেন কীভাবে?

Google

Google আবারও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতের সংবাদ মাধ্যম জগতে। এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC)-এর সঙ্গে যৌথ উদ্যোগে চালু করল গুগল নিউজ ইনিশিয়েটিভ (GNI) AI স্কিলস একাডেমি — একটি বিশেষ প্রশিক্ষণমূলক প্রোগ্রাম যা ভারতের সংবাদকর্মী ও গণমাধ্যম শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে দক্ষ করে তুলবে।

এই ১০ সপ্তাহব্যাপী হাইব্রিড ট্রেনিং প্রোগ্রাম-এ অংশগ্রহণকারীরা শিখবেন কীভাবে Google-এর Gemini, Pinpoint, AI Studio এবং NotebookLM-এর মতো অত্যাধুনিক AI টুল ব্যবহার করে সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপনাকে আরও কার্যকর ও ক্রিয়েটিভ ভাবে করা যায়।

Google-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি এই AI স্কিলস একাডেমি চালুর কথা।”

এই প্রোগ্রামের লক্ষ্য—

  • AI সম্পর্কে মৌলিক ধারণা তৈরি করা,
  • প্রযুক্তি ব্যবহার করে নিউজরুমে সময় ও শ্রম বাঁচানো,
  • গভীর ও বৈচিত্র্যময় রিপোর্টিং-এর পথে সাংবাদিকদের এগিয়ে নিয়ে যাওয়া।

এখানে থাকছে—

  • সাপ্তাহিক প্রশিক্ষণ
  • হাতে-কলমে কাজের সুযোগ
  • বিশেষজ্ঞদের মেন্টরিং
  • সমস্যা সমাধানে সহায়তা

এই উদ্যোগে প্রশিক্ষণ দেবে How India Lives নামক সংস্থা। পাশাপাশি, IIMC-এর ছয়টি ক্যাম্পাস-এর শিক্ষার্থীদেরও এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

IIMC-এর রেজিস্ট্রার নিমিশ রুস্তাগি বলেন, “AI সাংবাদিকতাকে বদলে দিচ্ছে। এই প্রোগ্রাম আমাদের ছাত্র ও শিক্ষকদের সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সাহায্য করবে। আমরা দায়িত্বশীল ও সৃজনশীল সাংবাদিকতার পক্ষে। এই প্রোগ্রামে অংশ নিতে পেরে গর্বিত।”

কীভাবে আবেদন করবেন?

এই AI স্কিলস একাডেমি-তে অংশ নিতে চাইলে, ২৮ জুলাই থেকেই আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৪ আগস্ট, ২০২৫। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পূরণের জন্য Google-এর নির্দিষ্ট সাইন-আপ পেজে ভিজিট করুন।

এই উদ্যোগ সাংবাদিকতা ও মিডিয়া শিক্ষার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। AI-র সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সাংবাদিকতায় এগিয়ে চলার প্রস্তুতি শুরু হোক এখন থেকেই!

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple