ভারতীয় বাজারে Xiaomi এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শুধুমাত্র স্মার্টফোন নয়, সংস্থার Smart TV –র ক্ষেত্রেও নজরকাড়া পতনের ইঙ্গিত মিলেছে। IDC-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Xiaomi Smart TV-র চাহিদা ভারতে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
গত বছরের তুলনায় ২০২৪ সালে Xiaomi তাদের Market Share-এর ১০ শতাংশের বেশি হারিয়েছে। ২০২৩ সালে যেখানে তাদের শেয়ার ছিল 14.2%, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 11.7%-এ। এই পতন আরও তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ এই একই সময়ে ভারতের Smart TV Market-এ 8.6% বৃদ্ধি হয়েছে। মোট 12.1 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে, যা গোটা টেলিভিশন বাজারের একটি উল্লেখযোগ্য রেকর্ড।
বিশেষজ্ঞদের মতে, বাজারে ক্রেতাদের আগ্রহ এখন বড় স্ক্রিনের দিকে বেশি। 55-inch বা তার উপরের Smart TV-গুলোর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। 55-inch-র ক্ষেত্রে 42% এবং 65--র ক্ষেত্রে 75% বৃদ্ধি দেখা গেছে। এই দুটি বিভাগ মিলে এখন 19% এবং 6% মার্কেট শেয়ার দখল করে আছে। Offline Sales-এও 20% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এমন পরিস্থিতিতে Samsung (16.1%) এবং LG (15.1%) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে, যেখানে Xiaomi পিছিয়ে পড়েছে।
IDC-র Research থেকে জানা গেছে, “2025 সালের প্রথম দু’মাস, অর্থাৎ Jan-Feb’25-এ বাজারে 7% কমেছে, তবে পরবর্তী কোয়ার্টারগুলোতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে, 2025 সালে মোটের উপর বাজারে mid-single digit growth হবে।”
এর আগে Canalys ও Counterpoint Research জানিয়েছে, Xiaomi-র স্মার্টফোন সেক্টরের অবস্থাও অত্যন্ত খারাপ। তাদের মার্কেট শেয়ার 15%-এর নিচে নেমে গেছে। অন্যদিকে, একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, Retailers-দের সঙ্গে দূরত্ব, “pull product” অর্থাৎ আকর্ষণীয় পণ্যের অভাব এবং Inventory অতিরিক্ত জমে থাকা—এই সমস্যাগুলির ফলে বাজারে Xiaomi ধাক্কা খেয়েছে।
সব মিলিয়ে বলা যায়, এক দশক আগে যেই Xiaomi ভারতে বাজেট প্রোডাক্টের জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই সংস্থার আজকের এই পরিস্থিতি যথেষ্ট চিন্তার বিষয়। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির উন্নত কৌশল, ব্র্যান্ড ইমেজ ও বাজার সচেতনতা Xiaomi-কে হারিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Xiaomi আবার কি ঘুরে দাঁড়াতে পারবে? বছর ঘুরতে এখনও অনেকদিন বাকি, উত্তর তো সময়ই দেবে।