Realme আবার নতুন চমক নিয়ে হাজির! চলতি মাসের 25 তারিখ দুপুর 12টায় ভারতে লঞ্চ হতে চলেছে Realme 14T 5G। ইতিমধ্যেই সংস্থা জানিয়ে দিয়েছে এই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স, যা একে বাজারে এক দারুণ প্রতিযোগিতার জায়গায় নিয়ে যাবে।
এই ফোনটি হবে Realme 14 সিরিজ-এর পঞ্চম মডেল। এর আগে এই সিরিজে এসেছে Realme 14 Pro, Realme 14 Pro+, Realme 14x এবং Realme 14 Pro Lite।
লঞ্চ ডিটেলস:
- লঞ্চ ইভেন্ট: ২৫শে এপ্রিল, দুপুর ১২টা
- কোথায় পাওয়া যাবে: Flipkart এবং Realme India ই-স্টোর
স্পেসিফিকেশন:
- থাকবে এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 2100 nits
- ডিসপ্লেটি DCI P3 colour gamut-এর 111% কভার করবে এবং থাকবে TUV Rheinland সার্টিফিকেশন
- শক্তিশালী 6,000mAh ব্যাটারি এবং 45W SuperVOOC ফাস্ট চার্জিং সুবিধা
- ক্যামেরা সেকশনে মিলবে 50MP AI ক্যামেরা
- ডিজাইন হবে satin touch luxury finish-এ, এবং ফোনের পুরুত্ব হবে মাত্র 7.97mm
- 300% লাউড অডিও মোড সাপোর্ট করবে ফোনটি
- থাকবে IP66, IP68 এবং IP69 রেটিং – জল ও ধুলো প্রতিরোধে দুর্দান্ত
- ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে – Silken Green, Violet Grace এবং Satin Ink
লিক হওয়া তথ্য:
- ফোনটি আনছে দুটি ভ্যারিয়েন্টে:
- 8GB + 128GB – দাম ₹17,999
- 8GB + 256GB – দাম ₹19,999
- থাকবে MediaTek Dimensity 6300 SoC চিপসেট
- ফোনটি সরাসরি Android 15 ভার্সন নিয়ে বাজারে আসবে
- ডিসপ্লে হবে 6.67 ইঞ্চির FHD+ AMOLED প্যানেল, থাকবে in-display fingerprint scanner
- ক্যামেরা সেটআপে থাকবে 50MP AI মেইন ক্যামেরা, সঙ্গে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা এবং সামনে 16MP Sony IMX 480 সেলফি ক্যামেরা
এখনো পর্যন্ত অন্যান্য ফিচারগুলি গোপন রাখা হয়েছে, তবে Realme 14T 5G স্পেসিফিকেশন দেখে বলা যায়, এটি মিড-রেঞ্জ বাজেটে এক দারুণ অপশন হতে চলেছে।