বিশ্বের ধনী পরিবারগুলির পছন্দ এখন ভারত! বিনিয়োগের দৌড়ে চিনকে পেছনে ফেলে শীর্ষে দেশ

Feature T&L

বিশ্বজুড়ে ধনী পরিবারগুলির কাছ থেকে বিনিয়োগ টানার দৌড়ে ভারত এখন শীর্ষে! আন্তর্জাতিক আর্থিক পরিষেবা সংস্থা UBS প্রকাশিত সাম্প্রতিক ‘2025 Global Family Office’ রিপোর্ট বলছে, আগামী ১২ মাসে বিশ্বের প্রায় ২৮% Family Office ভারতে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে, যেখানে চীনের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ১৮%

Family Office মানে কী?

এই Family Office গুলি হল ধনী পরিবারগুলির জন্য এক ধরনের বেসরকারি সংস্থা, যারা তাদের মোট সম্পদ, বিনিয়োগ, সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত পরিকল্পনা চালায়। UBS এই রিপোর্ট তৈরির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩১৭টি Family Office-এর মতামত নিয়েছে, যাদের গড় সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার

কেন এত আকর্ষণীয় হল ভারত?

রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে মধ্যপ্রাচ্যইউরোপের Family Office গুলি ভারতে বিনিয়োগে উৎসাহী। কারণগুলো একাধিক:

  • ভারতের দ্রুতগতির অর্থনৈতিক বৃদ্ধি
  • রাজনৈতিক স্থিতিশীলতা
  • প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের সম্ভাবনা
  • সরকারের বিনিয়োগবান্ধব নীতি
  • বাজারে অধিক লাভের সুযোগ

চিনের থেকে কেন এগিয়ে ভারত?

চীনে বাজারে অনিশ্চয়তা ও ঝুঁকি বাড়লেও, ভারতে দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনা বেশি। বিশেষ করে Renewable Energy, Technology আর Healthcare-এ ভারতের বাজার নতুন বিনিয়োগের দিগন্ত খুলে দিয়েছে।

২০১৮ সালে ভারতে মাত্র ৪৫টি Family Office ছিল, যা ২০২৪ সালের মধ্যে বেড়ে হয়েছে প্রায় ৩০০। আগামী ৩ বছরে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থাগুলি এখন Startup, Tech Sector, আর Healthcare-এ বড়সড় বিনিয়োগ করে দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করছে।

প্রযুক্তির স্মার্ট ব্যবহার

আগামী দিনে Family Office গুলির মধ্যে AI (Artificial Intelligence)-র ব্যবহার ব্যাপকভাবে বাড়বে। বিশেষ করে Data Analysis আর Financial Reporting-এ AI ব্যবহার করে বিনিয়োগের সিদ্ধান্ত আরও সঠিক ও দ্রুত নেওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের Startup Ecosystem এবং সরকারের সংস্কারমুখী ভাবনা আগামী দিনে বিনিয়োগকারীদের আরও আকর্ষণ করবে। UBS-এর রিপোর্ট ভারতের অর্থনৈতিক অবস্থানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এখন সময় ভারতের। বিশ্বের বড়লোক পরিবারের চোখে India is the Next Big Investment Destination। আগামী দিনে এই প্রবণতা আরও দৃঢ় হবে, আর তার সুফল পাবে ভারতীয় অর্থনীতি।

এই মুহূর্তে

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!