যুদ্ধ পরিস্থিতি, ২-৩ দিন বন্ধ থাকবে এটিএম? ভাইরাল হওয়া ভুয়ো খবর ঘিরে আতঙ্ক

Feature T&L

সামাজিক মাধ্যমে আবারও শুরু হয়েছে ভুয়ো খবরের ছড়াছড়ি। গত কয়েকদিন ধরে WhatsApp-এ এমন একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে— “আগামী ২-৩ দিনের জন্য ভারতের সব ATM বন্ধ থাকবে।” এই খবরে বহু মানুষ ঘাবড়ে গিয়ে দৌড়ে গেছেন নিকটবর্তী ATM-এ টাকা তোলার জন্য। তৈরি হয়েছে অযথা আতঙ্ক এবং ভিড়। তবে কেন্দ্র সরকারের Press Information Bureau (PIB)-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে— এই মেসেজটি একেবারে ভুয়ো ও ভিত্তিহীন

ATM বন্ধ হবে না, স্বাভাবিক ভাবেই চলবে

PIB-এর Fact-Check Unit ইতিমধ্যেই এই মেসেজটির সত্যতা যাচাই করেছে। তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে একটি স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে—
“ATM বন্ধ হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যে। ATM যথারীতি খোলা থাকবে এবং কাজ করবে।
এই ধরনের মেসেজর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

কীভাবে ছড়ালো এই গুজব?

সোশ্যাল মিডিয়া, বিশেষ করে WhatsApp-এর মতো অ্যাপে কোনও মেসেজ মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এই সুযোগেই কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানোর চেষ্টা করে। এতে একদিকে যেমন মানুষ বিভ্রান্ত হন, অন্যদিকে ব্যাংক ও ATM-এ অযথা ভিড় জমে, যার ফলে জরুরি পরিষেবাগুলির ওপর বাড়তি চাপ পড়ে।

জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

PIB এবং অন্যান্য সরকারি সংস্থা সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করেছে। তাদের পরামর্শ:

  • যাচাই না করে কোনও মেসেজ ফরোয়ার্ড করবেন না
  • কোনও খবর সন্দেহজনক মনে হলে, সরকারি সূত্র যেমন PIB-এর অফিসিয়াল X অ্যাকাউন্ট বা ওয়েবসাইট থেকে যাচাই করে নিন।
  • ATM বা ব্যাংক সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নিলে RBI বা সরকার অফিসিয়ালি ঘোষণা করবে।

ভারত সরকার ভুয়ো খবরের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছে। PIB Fact-Check টিম নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল তথ্য চিহ্নিত করে এবং সত্যতা সামনে আনে। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং ভুল খবর ছড়ানো বন্ধ করা সরকারের লক্ষ্য।

“ATM বন্ধ হওয়ার যে গুজব ছড়ানো হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন এবং মিথ্যাPIB নিজেই সেই মেসেজ খণ্ডন করেছে এবং মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আপনার এলাকার ATM আগের মতোই কাজ করছে— আপনি নির্ভয়ে সেখান থেকে টাকা তুলতে পারবেন।

সতর্ক থাকুন, যাচাই করুন, তার পর শেয়ার করুন। ভুয়ো খবর থেকে দূরে থাকুন।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple