13 মে হল সেই দিন! বিশ্বজুড়ে বড় চমক আনতে চলেছে Samsung

Feature T&L

Samsung অবশেষে ঘোষণা করল তাদের বহু প্রতীক্ষিত Galaxy S25 Edge স্মার্টফোনের লঞ্চ ডেট। জানুয়ারিতে Galaxy Unpacked ইভেন্টে প্রথম দেখানো হয়েছিল এই ডিভাইসটি, পরে মার্চ মাসে MWC 2025-এ Barcelona শহরে আরও একবার সামনে আনা হয়। এবার আনুষ্ঠানিকভাবে সংস্থা জানিয়ে দিল – এই ফোন লঞ্চ হচ্ছে ১৩ই মে

কী থাকছে নতুন Samsung Galaxy S25 Edge-এ?

এটি হতে চলেছে Samsung Galaxy S সিরিজের এখনও পর্যন্ত সবথেকে পাতলা ফ্ল্যাগশিপ ফোন – মাত্র 5.85mm পুরু আর ওজন মাত্র 163g
ফোনটিতে থাকছে

  • 200-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা একদম Galaxy S25 Ultra-এর মতোই। সঙ্গে থাকছে 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও 12MP সেলফি ক্যামেরা।
  • ডিসপ্লেতে থাকছে 7-inch AMOLED screen যার রেজোলিউশন 1440 x 3120 pixels এবং রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত।
  • ফোনটি চলবে Snapdragon 8 Elite for Galaxy চিপসেট দিয়ে, থাকবে 12GB RAM, আর Android 15-based One UI 7-সাপোরর
  • ফোনটির স্টোরেজ অপশন থাকবে দুইটি – 256GB512GB, যার সম্ভাব্য দাম হবে EUR 1,249 (প্রায় ₹1,19,000) এবং EUR 1,369 (প্রায় ₹1,30,000)।
  • ডিজাইনে ব্যবহার করা হয়েছে Titanium middle frame, সামনের ও পেছনের প্যানেলে থাকছে Corning Gorilla Glass Ceramic 2Gorilla Glass Victus 2
  • IP68 রেটিং থাকায় এটি জল ও ধুলা প্রতিরোধে সক্ষম। এছাড়াও মিলছে in-display ultrasonic fingerprint sensor

ব্যাটারি ও কানেক্টিভিটি

3,900mAh ব্যাটারি ফোনটিকে দিবে দীর্ঘস্থায়ী চার্জ ব্যাকআপ। থাকছে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 সাপোর্ট, যা দ্রুত ডেটা ট্রান্সফার ও উন্নত কানেক্টিভিটির নিশ্চয়তা দেবে।

রঙের অপশন

এই ফোনটি বাজারে আসতে পারে তিনটি আকর্ষণীয় রঙে –

  • Titanium Jetblack
  • Titanium Icy Blue
  • Titanium Silver

Samsung Galaxy S25 Edge নিঃসন্দেহে প্রযুক্তির এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। যারা স্টাইল, পারফরম্যান্স ও ফিচার একসঙ্গে চান – তাদের জন্য এই ফোন হতে পারে বছরের সেরা চয়েস!

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা