আসছে OnePlus Watch 3, থাকছে দারুণ ব্যাটারি লাইফ ও প্রিমিয়াম ডিজাইন!

Feature T&L

OnePlus Watch 3 নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে, OnePlus আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এর গ্লোবাল লঞ্চের তারিখ এবং শেয়ার করেছে এই নতুন স্মার্টওয়াচের ডিজাইন ও গুরুত্বপূর্ণ ফিচারগুলোর ঝলক। আগের মডেল OnePlus Watch 2-এর তুলনায় আরও বড় ব্যাটারি ও অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে আসছে OnePlus Watch 3

কবে লঞ্চ হচ্ছে OnePlus Watch 3?

OnePlus নিশ্চিত করেছে যে, OnePlus Watch 3 আগামী 18 ফেব্রুয়ারি গ্লোবাল বাজারে উন্মোচিত হবে। আমেরিকার সময় সকাল 8টা (EST) এবং ব্রিটিশ সময় দুপুর 1টা (GMT)-এ এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। যদিও ভারতের বাজারে কবে আসবে তা এখনও ঘোষণা করা হয়নি।

নতুন ডিজাইন ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি

OnePlus ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে OnePlus Watch 3-এর ডিজাইন শেয়ার করেছে। এই স্মার্টওয়াচটি দুটি স্ট্র্যাপ অপশনে আসবে— কালো ও সবুজ। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে স্যাফায়ার ক্রিস্টালটাইটানিয়াম বেজেল, যা একে আরও প্রিমিয়াম ও টেকসই করে তুলবে।

ব্যাটারি লাইফ: আগের চেয়ে অনেক বেশি কার্যক্ষমতা

OnePlus দাবি করেছে, OnePlus Watch 3 Smart Mode-এ 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে, যা OnePlus Watch 2-এর তুলনায় উন্নত। আগের মডেলে ছিল 500mAh ব্যাটারি, যা 12 দিন পর্যন্ত চলত। তাই নতুন মডেলে আরও ভালো পারফরম্যান্স আশা করা যাচ্ছে।

কাস্টমারদের জন্য দারুণ অফার!

যারা OnePlus Watch 3-এর ল্যান্ডিং পেজে রেজিস্ট্রেশন করবেন, তারা EUR 80 (প্রায় ₹7200) পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও, গ্রাহকদের জন্য থাকছে OnePlus 13 কিংবা OnePlus Watch 3 ফ্রি পাওয়ার সুযোগ! শুধু তাই নয়, মার্কিন গ্রাহকরা OnePlus Pad 2 কিংবা OnePlus Buds Pro 3 জেতার সুযোগও পাবেন।

স্বাস্থ্য নজরদারিতে নতুন প্রযুক্তি

স্মার্টওয়াচটির অন্যতম আকর্ষণ হতে পারে ECG (Electrocardiogram) ফিচার, যা হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা শনাক্ত করতে সাহায্য করতে পারে। এতে AFib (Atrial Fibrillation), অনিয়মিত PVCs, উচ্চ বা নিম্ন হৃদস্পন্দন পর্যবেক্ষণের সুবিধা থাকবে। এছাড়া 60 সেকেন্ড চেক-আপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হৃদযন্ত্রের স্বাস্থ্য, রক্তনালী স্থিতিস্থাপকতা ও ভাস্কুলার এজ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন।

প্রিমিয়াম বিল্ড, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং উন্নত স্বাস্থ্য নজরদারি প্রযুক্তি সহ OnePlus Watch 3 যে ব্যবহারকারীদের জন্য একটি বড় চমক হতে চলেছে, তা নিশ্চিতভাবেই বলা যায়। 18 ফেব্রুয়ারির লঞ্চ ইভেন্টে আরও নতুন চমক থাকতে পারে। প্রযুক্তির দুনিয়ায় OnePlus এবার কেমন চমক দেখায়, সেটাই এখন দেখার বিষয়!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে