Flipkart-এর নতুন নিয়মঃ অর্ডার বাতিল করতে কেটে নেওয়া হবে ২০ টাকা

Feature T&L

অনলাইনে কেনাকাটার সময় অর্ডার বাতিল করা সাধারণত বেশ সহজ। তবে, Flipkart শীঘ্রই এর নিয়মে পরিবর্তন আনতে পারে। ই-কমার্স প্ল্যাটফর্মটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে, এক টিপস্টারের মাধ্যমে জানা গেছে যে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে Flipkart ব্যবহারকারীদের অর্ডার বাতিল করার জন্য ২০ টাকা ফি দিতে হতে পারে। জেনে নেওয়া যাক  এই নতুন নিয়মের বিষয়ে বিস্তারিত জানি।

Flipkart অর্ডার বাতিল করার ফি সংক্রান্ত তথ্য

X হ্যান্ডেলে-এ টিপস্টার অভিষেক যাদব এমন এক স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে Flipkart বিক্রেতা এবং সরবরাহকারী পার্টনারদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। কারণ, একটি অর্ডার প্রক্রিয়া করার সময় খরচ বেড়ে যায়। সেই কারণেই, নির্দিষ্ট আইটেম-এর ক্ষেত্রে cancel করার সময়সীমা পেরিয়ে গেলে ফি নেওয়া হবে।

  • স্ক্রিনশট অনুযায়ী, Flipkart ব্যবহারকারীরা অর্ডার বাতিলের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ২০ টাকা ফি দিতে হবে।
  • টিপস্টার শেয়ার করা স্ক্রিনশটে নতুন সময়সীমার উল্লেখ রয়েছে, যেখানে অর্ডার বাতিলের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে।
  • এই পরিবর্তন Flipkart-এর বর্তমান Cancellation Policy-তে একটি বড় পরিবর্তন আনতে চলেছে।
  • উল্লেখযোগ্যভাবে, টিপস্টার আরও বলেছেন যে Myntra-তেও এই একই নিয়ম চালু হতে পারে। যদিও, India TV একটি প্রতিবেদনে জানিয়েছে, “Myntra কোনো ফি নিচ্ছে না” এবং টুইটারে ছড়ানো স্ক্রিনশটগুলো ভুয়া এবং এগুলো Myntra -র Official App থেকে নয়।

নতুন নিয়ম কেন?

যদিও Flipkart এখনো আনুষ্ঠানিকভাবে এই Policy সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে সূত্রের মতে, প্রতারণা রোধ এবং প্ল্যাটফর্মের বিক্রেতাদের ক্ষতি কমানোর জন্যই এই নতুন নিয়ম আনা হচ্ছে। তবে, বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহে প্রকাশিত হতে পারে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে