প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর! Huawei 26 নভেম্বর, 2024-এ তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই ইভেন্টে Mate 70 সিরিজ, Mate X6 ফোল্ডেবল ফোন এবং 4th Generation Freebuds Pro Earbuds সহ বেশ কয়েকটি প্রিমিয়াম ডিভাইস উন্মোচিত হতে পারে।
বিশ্বস্ত লিকস্টার Digital Chat Station জানাচ্ছেন, এই ইভেন্টের অন্যতম আকর্ষণ হতে চলেছে MatePad Pro 13.2, যা হতে পারে এই সিরিজের সেকেন্ড-জেনারেশন মডেল। ডিভাইসটি 2.8K 3:2 OLED ডিসপ্লের সাথে আসবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের সেপ্টেম্বরে প্রথম প্রজন্মের MatePad Pro 13.2 বাজারে আসে, যা Kirin 9000s প্রসেসরে চালিত হয়। নতুন মডেলে Kirin 9010 বা আসন্ন Kirin 9100 চিপ ব্যবহার হতে পারে, যা 6NM প্রযুক্তিতে তৈরি এবং 2.67 GHz ক্লক স্পিডের Cortex-X1 কোরে সজ্জিত।
Huawei MatePad Pro 13.2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
নতুন ডিভাইসটি 13.2 ইঞ্চি OLED ডিসপ্লে, 3.4mm বেজেল এবং 94% স্ক্রিন-টু-বডি রেশিওর সাথে আসতে পারে। এর resolution 2880 x 1920 pixel, রিফ্রেশ রেট 144 Hz, এবং HDR সাপোর্ট করবে। ওজন মাত্র 580 গ্রাম এবং পুরুত্ব 5.5mm।
এর আগের মডেল 10,100 mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করত। এছাড়া 16 GB LPDDR4x RAM এবং 1TB UFS 3.1 স্টোরেজের সুবিধা ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছিল HarmonyOS 4.0।
ডিভাইসটির উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে StarLight Technology এবং M-Pencil (3rd Generation) স্টাইলাস। এটি 10,000 লেভেলের প্রেসার সেন্সিটিভিটি সহ স্কেচ ও লেখার অভিজ্ঞতা আরও নিখুঁত করবে। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে 16 megapixel ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়াল রিয়ার ক্যামেরা (13 megapixel মেইন সেন্সর এবং 8 megapixel আল্ট্রা-ওয়াইড সেন্সর)।
Huawei তাদের নতুন প্রোডাক্ট নিয়ে কী চমক দিতে চলেছে, সেটি জানতে প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।