টেক দুনিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে Bluesky, একটি নতুন Social Media Platform যা X -এর ক্ষুব্ধ User দের আমন্ত্রণ করছে। 2022 সালে বিলিয়নিয়ার ইলন মাস্কের হাতে Twitter যাওয়ার পর থেকে অনেক ব্যবহারকারী Bluesky-তে যোগ দিচ্ছেন। এই প্ল্যাটফর্মটি মূলত বন্ধুভাবাপন্ন মানুষদের জন্য পরিচিত এবং মাস্কের প্রভাব থেকে অনেকটাই মুক্ত।
Bluesky কী?
প্রাক্তন Twitter CEO Jack Dorsey-এর উদ্যোগে তৈরি হওয়া Bluesky প্রথমে শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে চালু হয়েছিল। এই সময়ে তারা মডারেশন টুল এবং অন্যান্য ফিচার উন্নত করার সুযোগ পায়। 2023 সালের ফেব্রুয়ারিতে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। Bluesky-এর ফিচারগুলো অনেকটাই X-এর মতো, যেখানে ব্যবহারকারীরা “ডিসকভার“ ফিড এবং ক্রমানুসারে ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখতে পারেন। এছাড়াও ডাইরেক্ট মেসেজ, পোস্ট পিন করার সুবিধা এবং “স্টার্টার প্যাক“ নামে একটি কাস্টমাইজড ফলো লিস্টের সুবিধাও রয়েছে।
কেন বাড়ছে Bluesky-এর জনপ্রিয়তা?
নভেম্বরে Bluesky জানিয়েছে, তাদের ব্যবহারকারীর সংখ্যা 15 মিলিয়নে পৌঁছেছে, যা অক্টোবরের শেষে ছিল 13 মিলিয়ন। আগস্টে X ব্রাজিলে নিষিদ্ধ হওয়ার পর Bluesky-তে মাত্র এক সপ্তাহে 2.6 মিলিয়ন ব্যবহারকারী যোগ দেয়, যার মধ্যে 85% ব্রাজিল থেকে। অক্টোবরের একদিনেই ৫ লাখ নতুন ব্যবহারকারী সাইন আপ করেন, যখন X ঘোষণা করে যে ব্লক করা অ্যাকাউন্টগুলো পাবলিক পোস্ট দেখতে পারবে।
নতুন ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন সাংবাদিক, বাম রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরা। তারা Bluesky-তে মিম শেয়ার করছেন এবং Advertisement ও Hate comments মুক্ত একটি প্ল্যাটফর্মের অভিজ্ঞতা নিয়ে আশাবাদী।
Bluesky-এর এই উত্থান প্রমাণ করে, অনেকেই একটি নতুন ধরনের সামাজিক মাধ্যম খুঁজছেন।