Motorola-র 30 টি ফোনে আসছে Android 15 আপডেট! আপনার ফোন এই তালিকায় আছে কিনা দেখে নিন

Feature T&L

Motorola-র ঘোষণা করেছে যে তাদের পোর্টফোলিও থেকে ৩০টি ডিভাইসে শীঘ্রই Android 15 আপডেট আসছে। Razr, Edge, Moto G এবং Thinkphone সিরিজের ফোনগুলো এই আপডেটের তালিকায় রয়েছে। কোম্পানির অফিসিয়াল সাপোর্ট পেজে এই ডিভাইসগুলোর নাম প্রকাশ করা হয়েছে।

তালিকাভুক্ত ফোনগুলো হল:
Razr সিরিজ
– Razr 50 Ultra (aka razr+ 2024)
– Razr 50 (aka razr 2024)
– Razr 50s
– Razr 40 Ultra (aka razr+ 2023)
– Razr 40 (aka razr 2023)
– Razr 40s

Edge সিরিজ
– Edge 2024
– Edge+ 2023
– Edge 2023
– Edge 50 Ultra
– Edge 50 Pro
– Edge 50
– Edge 50 Neo
– Edge 50 Fusion
– Edge 40 Pro
– Edge 40
– Edge 40 Neo
– Edge 30 Ultra

Moto G সিরিজ
– Moto G Power (2024)
– Moto G Stylus (2024)
– Moto G (2024)
– Moto G85
– Moto G75
– Moto G55
– Moto G45
– Moto G35
– Moto G34

Thinkphone সিরিজ
– Thinkphone
– Thinkphone 25

কী থাকছে Android 15-এ?
নতুন Android 15 আপডেটে থাকছে প্রাইভেট স্পেস, যা অ্যাপগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। এছাড়া নতুন ফিচার App Archiving, যা প্রতিটি অ্যাপকে সংরক্ষণে সাহায্য করবে। বড় স্ক্রিনে মাল্টিটাস্কিং হবে আরও সহজ।

Motorola ইতিমধ্যেই Moto Edge 50 Fusion-এর মতো কিছু ফোনে Android 15 Beta রোলআউট শুরু করেছে। তবে এটি এখনো সীমিত সংখ্যক ব্যবহারকারীদের জন্য।

এই মুহূর্তে

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!