Zomato-এর নতুন ফিচার ‘Food Rescue’ – খাবার অপচয় বন্ধ করতে বিশেষ উদ্যোগ

Feature T&L

ভারতের জনপ্রিয় ফুড ডেলিভারি কোম্পানি Zomato সম্প্রতি চালু করেছে একটি নতুন ফিচার, যার নাম Food Rescue। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডিসকাউন্টে ক্যানসেল হওয়া অর্ডার কিনতে পারবেন, যা খাবারের অপচয় কমাতে সহায়ক হবে।

Zomato-এর Co-founderCEO Deepinder Goyal একটি পোস্টে জানিয়েছেন, “ক্যানসেল হওয়া অর্ডার এখন কাছাকাছি গ্রাহকদের কাছে অল্প সময়ের মধ্যে কম দামে পাওয়া যাবে, এবং তা আসবে মূল প্যাকেজিংয়ে, সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায়।” প্রতি মাসে প্রায় 4 লক্ষ অর্ডার বিভিন্ন কারণে ক্যানসেল হয়, যদিও Zomato-র নো-রিফান্ড পলিসি রয়েছে।

ক্যানসেলড অর্ডার শুধুমাত্র 3 কিমি অঞ্চলের মধ্যে থাকা গ্রাহকদের জন্য প্রদর্শিত হবে এবং মাত্র কয়েক মিনিটের জন্য এই অপশনটি সক্রিয় থাকবে। তবে আইসক্রিম, Shakes, Smoothie এবং দ্রুত নষ্ট হয় এমন কিছু আইটেম Food Rescue-এর অন্তর্ভুক্ত হবে না।

Zomato ঘোষণা করেছে, “এই ফিচারের মাধ্যমে প্রাপ্ত অর্থের মধ্যে কোম্পানি শুধুমাত্র প্রয়োজনীয় সরকারী ট্যাক্স রাখবে, বাকি অর্থ অনলাইন পেমেন্টকারী আসল গ্রাহক এবং অংশীদার রেস্তোরাঁর  সঙ্গে শেয়ার করা হবে।” ডেলিভারি পার্টনারদের জন্য পুরো ট্রিপের খরচও Zomato বহন করবে

সম্প্রতি, Zomato আরও কিছু নতুন ফিচার চালু করেছে। এর মধ্যে অন্যতম Brand Packs, যার মাধ্যমে গ্রাহকরা প্রিয় রেস্তোরাঁর জন্য ডিসকাউন্ট কুপন কিনতে পারেন। এছাড়া, এপ্রিলে Zomato এনেছিল প্রায়োরিটি ডেলিভারি ফিচার, যেখানে Rs 19-29 অতিরিক্ত খরচে দ্রুত ডেলিভারি পাওয়া যায়। এর পাশাপাশি, কিছু গ্রাহকের জন্য Pay Later Option পরীক্ষা মূলক ভাবে কার্যকর করা হয়।

সেপ্টেম্বর কোয়ার্টারে Zomato -র আয় 68% বৃদ্ধি পেয়ে Rs 4,799 কোটি হয়েছে, যেখানে লাভের পরিমাণ Rs 176 কোটি

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple