আগামী সপ্তাহেই Xiaomi ভারতে আনছে QLED TV-র সম্ভার সাথে থাকছে Alexa-র জাদু ও আরও অনেক ফিচার!

Feature T&L

Xiaomi আবারো টেলিভিশনের দুনিয়ায় বাজিমাত করতে চলেছে তাদের নতুন QLED TV FX Pro Series 2025 নিয়ে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে এই অসাধারণ FantastiQLED প্রযুক্তির টিভি ভারতে ৮ই মে, ২০২৫ তারিখে লঞ্চ হবে।

এই টিভি সিরিজে থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার ও আধুনিক প্রযুক্তি, যা আপনার ঘরেই সিনেমা হলের অভিজ্ঞতা এনে দেবে।

লঞ্চ ডেট ও কোথায় পাওয়া যাবে?

  • Xiaomi QLED TV FX Pro Series 2025 ভারতে লঞ্চ হচ্ছে ৮ই মে, ২০২৫
  • টিভিটি পাওয়া যাবে Amazon India এবং Mi.com-এর মাধ্যমে।

সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার:

FantastiQLED প্যানেল: এই টিভিতে থাকবে QLED ডিসপ্লে যা দেবে দুর্দান্ত কালার, ব্রাইটনেস এবং ক্লারিটি। Xiaomi বলছে, এই টিভিতে আপনি কনটেন্ট দেখতে পাবেন ঠিক যেমনটা তৈরি করা হয়েছিল।

শক্তিশালী অডিও সিস্টেম: এর স্পিকারে থাকছে “deep bass” ও “crisp clarity”, যার সঙ্গে থাকছে surround sound experience—গানের বা সিনেমার প্রতিটি সাউন্ড যেন ঘরের চারপাশে ঘুরে বেড়াবে।

Fire TV OS ও Alexa ইন্টিগ্রেশন: থাকছে Alexa voice assistant, যার মাধ্যমে আপনি শুধু মুখে বললেই কনটেন্ট চালু হয়ে যাবে। যেমন, আপনি বলতে পারেন, “Alexa, বলিউড রোমান্টিক মুভি চালিয়ে দাও”

Game বুস্টার মোড: গেমারদের জন্য থাকছে বিশেষ Game Booster মোড, যা উচ্চ রিফ্রেশ রেট দেবে সাথে lag-freeultra-responsive গেমিং এক্সপেরিয়েন্স।

দ্রুত স্ট্রিমিং ও শক্তিশালী প্রসেসর: Xiaomi দাবি করছে টিভিতে থাকবে একটি powerful processor যা quick loading এবং smooth streaming সুবিধা দেবে

বড় স্টোরেজ: কনটেন্ট সংরক্ষণের জন্য থাকছে large storage

সম্ভাব্য দাম:

গত মাসে Xiaomi QLED TV X Pro 2025 (যেখানে ছিল Google TV OS) বাজারে এসেছিল মাত্র ₹29,999-এ (অফার সহ)। আবার পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, Redmi Fire TV সিরিজের দাম তুলনামূলকভাবে কম। এখন দেখা যাক, এই নতুন FX Pro সিরিজের দাম কোথায় গিয়ে দাঁড়ায়।

৮ই মে’র পরে সব তথ্য সামনে আসবে।

এই মুহূর্তে

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ