নিজস্ব প্রসেসরে বাজিমাত! লঞ্চ হল শক্তিশালী ও স্টাইলিশ Xiaomi Pad 7S Pro, ল্যাপটপকেও টেক্কা দেবে

Feature T&L

টেকদুনিয়ায় ফের ঝড় তুলল Xiaomi। এইবার লঞ্চ করল তাদের নেক্সট জেনারেশন ট্যাবলেট Xiaomi Pad 7S Pro, যেটি আগের Pad 6S Pro-এর উন্নততর উত্তরসূরি। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স আর চমকপ্রদ ফিচারে ঠাসা এই ডিভাইস টেক লাভারদের মনে ইতিমধ্যেই আগ্রহ জাগাচ্ছে। এই ট্যাবলেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো Xiaomi নিজেদের তৈরি Xring O1 প্রসেসর, যা এই ডিভাইসকে দারুণ শক্তিশালী করেছে। চলুন, এই ট্যাবলেটের দাম, ফিচার এবং বিশেষত্বগুলো বিস্তারিতভাবে জেনে নিই।

দাম ও ভেরিয়েন্ট

Xiaomi Pad 7S Pro-এর দাম চিনে শুরু হচ্ছে ¥3,300 (প্রায় ₹39,000), যা 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের জন্য। তবে যারা আরও হাই কনফিগারেশন চান, তাদের জন্য আছে 12GB এবং 16GB RAM-এর অপশন, যার মধ্যে সর্বোচ্চ ভেরিয়েন্টে মিলছে 1TB স্টোরেজ, যার দাম ¥4,500 (প্রায় ₹53,000) ।

ডিভাইসটি পাওয়া যাবে Black, Purple, Titanium SilverBasalt Gray-এ। এছাড়া একটি Matte Glass Variant ও লঞ্চ হয়েছে, যা শুধু ব্ল্যাক রঙে 12GB/512GB, 16GB/512GB16GB/1TB ভেরিয়েন্টে মিলবে।

ডিসপ্লে ও ডিজাইন

ট্যাবলেটটিতে রয়েছে একটি বিশাল 12.5-inch IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2136 x 3200 pixels এবং আসপেক্ট রেশিও 3:2। ডিসপ্লেটি 144Hz Refresh Rate1000 nits Brightness সাপোর্ট করে, ফলে গেমিং হোক বা মুভি দেখা—সবই হবে মসৃণ এবং চোখ জুড়ানো। ম্যাট গ্লাস স্ক্রিন চোখের জন্য আরামদায়ক, দীর্ঘক্ষণ ব্যবহার করলেও ক্লান্তি আসবে না।

পারফরম্যান্স ও প্রসেসর

সবচেয়ে বড় চমক এর Xiaomi-এর নিজস্ব Xring O1 প্রসেসর। এই চিপটি তৈরি হয়েছে 3nm প্রযুক্তিতে, যার ক্লক স্পিড পৌঁছয় 3.4GHz পর্যন্ত। ভারী অ্যাপ, ভিডিও এডিটিং, গেমিং—সবকিছুই হবে মাখনের মত। RAM হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5XLPDDR5T (16GB ভেরিয়েন্টে), সঙ্গে UFS 4.1 স্টোরেজ

ক্যামেরা ও সফটওয়্যার

পিছনে রয়েছে একটি 50MP রিয়ার ক্যামেরা (f/1.8), আর সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা (f/2.2), যা ভিডিও কল বা সেলফির জন্য যথেষ্ট ভালো। অপারেটিং সিস্টেম হিসেবে আছে Android 15-ভিত্তিক HyperOS 2, যা প্রোডাক্টিভিটির জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

ব্যাটারি ও চার্জিং

ব্যাটারি বিভাগেও Xiaomi দিয়েছে চমক! 10,610mAh Battery সাপোর্ট করে 120W Fast Charging7.5W Reverse Charging। অর্থাৎ কয়েক মিনিটেই অনেকটা চার্জ! কানেক্টিভিটির দিক থেকে আছে Wi-Fi 7, Bluetooth 5.4USB Type-C (USB 3.2 Gen 1)

অতিরিক্ত আনুষঙ্গিক

এর সঙ্গে ব্যবহার করা যাবে Xiaomi Focus Keyboard, Xiaomi Focus Pen এবং স্টাইলিশ কভার, যা একে ল্যাপটপের মতো ব্যাবহার করার সুযোগ দেবে। ট্যাবলেটটি মাত্র 5.8mm পুরু এবং ওজনে 576g, ফলে বহন করাও সহজ।

কেন কিনবেন এই ট্যাবলেট?

  • 120W চার্জিং ও বিশাল ব্যাটারি
  • শক্তিশালী Xring O1 প্রসেসর
  • ম্যাট ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট
  • কিবোর্ড-পেন সহ ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য

Xiaomi Pad 7S Pro ভারতে কবে আসবে, তা এখনও ঘোষণা হয়নি, তবে এর ফিচার দেখে এটা স্পষ্ট—ভারতীয় ইউজারদের মধ্যেও এটি দ্রুত জনপ্রিয়তা পাবে।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!