ঘরেই সিনেমা হল, লঞ্চ হল দুর্ধর্ষ 4K QLED Vu Vibe টিভি, তাও এত কম দামে!

Feature T&L

ঘরেই যদি পান সিনেমা হলের অনুভব, তাও আবার একেবারে বাজেটের মধ্যে, কেমন হয়? এবার সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল Vu Televisions। ভারতে লঞ্চ হল সংস্থার নতুন স্মার্ট টিভি Vu Vibe DV TV, যা দারুণ 4K QLED স্ক্রিন88 Watt ইন্টিগ্রেটেড সাউন্ডবারের সঙ্গে হাজির হয়েছে।

এই নতুন টিভিটি পাঁচটি স্ক্রিন সাইজে বাজারে এসেছে — 43″, 50″, 55″, 65″ ও 75″

দাম কত?

Vu Vibe DV TV-র দাম শুরু হচ্ছে মাত্র ২৬,৯৯৯ থেকে (43 ইঞ্চি মডেলের জন্য) । অন্যান্য মডেলের দাম:

  • 50 ইঞ্চি: ₹৩২,৯৯৯
  • 55 ইঞ্চি: ₹৩৬,৯৯৯
  • 65 ইঞ্চি: ₹৫২,৯৯৯
  • 75 ইঞ্চি: ₹৬৬,৯৯৯

এই টিভি আপনি কিনতে পারবেন Amazon থেকে এবং দেশের সমস্ত বড় অফলাইন রিটেল স্টোর থেকেও।

ফিচারসে ঠাসা Vu Vibe DV TV:

  • 4K QLED ডিসপ্লে: ৩৮৪০ x ২১৬০ পিক্সেল রেজোলিউশনের A+ গ্রেড QLED প্যানেল, ৪০০ নিটস ব্রাইটনেস, HDR10, HLGDolby Vision সাপোর্ট – ফলে সিনেমা হোক বা স্পোর্টস, চোখে পড়বে নজরকাড়া ভিজ্যুয়াল।
  • MEMC টেকনোলজি: স্পোর্টস বা অ্যাকশন সিনে ধোঁয়াটে ভাব কমিয়ে ছবি করে আরও স্পষ্ট।
  • VuOn AI Processor সহ Turbo Mode: কম রেজোলিউশনের কনটেন্টও করে তোলে প্রিমিয়াম কোয়ালিটির।
  • 88W সাউন্ডবার ও Dolby Atmos: চারপাশে ছড়িয়ে পড়া সিনেমাটিক সাউন্ড। সঙ্গে রয়েছে নিউজ, মিউজিক, মুভি, স্পোর্টস সহ বিভিন্ন অডিও মোড।
  • Audio Only মোড: টিভির স্ক্রিন বন্ধ রেখে শুধুমাত্র সাউন্ড ব্যবহার করার সুবিধা – এক কথায় একটা স্ট্যান্ডঅ্যালোন মিউজিক সিস্টেম!
  • Smart OS: Google TV OS-এ চলে টিভিটি। রয়েছে Netflix, YouTube, Prime Video, Spotify সহ নানা অ্যাপ সাপোর্ট। Apple AirPlay, Chromecast, Home Kit – সবই আছে।
  • দুর্দান্ত কানেক্টিভিটি: Dual Band Wi-FiTwo-way Bluetooth সাপোর্ট।
  • Voice Assistant Remote: Bluetooth-এর মাধ্যমে কানেক্ট হওয়া রিমোটে আছে Google Assistant ও হটকি।

কেন কিনবেন Vu Vibe DV TV?

  • বাজেটের মধ্যে প্রিমিয়াম QLED ডিসপ্লে ও সাউন্ড
  • বেজেললেস ডিজাইন আপনার ঘরকে করে তোলে আরও আধুনিক
  • গুগল টিভি ও কাস্টিং ফিচার – ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
  • Audio Only Mode, Wi-Fi হটকি, Turbo Mode – একে তোলে এক অনন্য টিভি

কম বাজেটে যদি চান সিনেমার মত ছবি আর ঝকঝকে সাউন্ড, তবে Vu Vibe DV TV আপনার জন্য একদম সেরা পছন্দ। এখনই কিনে ফেলুন Amazon বা কাছাকাছি রিটেল স্টোর থেকে – এবং পেয়ে যান বিনোদনের নতুন ঠিকানা আপনার ঘরেই!

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা