ভারতের স্মার্ট টিভি দুনিয়ায় নতুন ঝড় তুলেছে Thomson। ফ্রেঞ্চ ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন 43 ইঞ্চি QLED 4K Smart TV, যা দেখতে যেমন স্টাইলিশ, তেমনই ফিচারে ঠাসা – আর দাম? মাত্র ₹২১,৪৯৯! ২৭ জুন, ২০২৫ থেকে Flipkart-এ শুরু হয়েছে এই টিভির সেল।
ঝকঝকে ছবি, প্রাণবন্ত রঙ
এই টিভিতে রয়েছে 43-inch QLED 4K Display – যার মাধ্যমে দেখা যাবে ১০০ কোটিরও বেশি রঙ। HDR10 এবং Dolby Digital Plus সাপোর্টের কারণে ছবির গভীরতা ও ক্ল্যারিটি অন্য লেভেলের। আর এর বেজেল–লেস মেটালিক ডিজাইন আপনার ঘরে এনে দেবে একটি প্রিমিয়াম টাচ।
ঘরে বসেই সিনেমা হলের মত অডিও
50W সাউন্ড আউটপুট, Dolby Atmos এবং DTS TruSurround—এই কম্বিনেশনই যথেষ্ট টিভিটিকে ঘরোয়া থিয়েটারে রূপ দিতে। সাথে রয়েছে 6টি আলাদা সাউন্ড মোড – মুভি, গেম, স্পোর্টস ইত্যাদি – যেন প্রত্যেক কনটেন্টে আপনি পান সঠিক অডিও টোন।
ফাস্ট পারফরম্যান্স ও স্টোরেজ
এই Thomson TV-তে আছে ARM Cortex A554 Processor এবং Mali-G312 GPU, যা একসাথে কাজ করে টিভির অপারেশনকে করে তোলে ল্যাগ-ফ্রি। রয়েছে 2 GB RAM ও 16 GB Storage, যথেষ্ট অ্যাপ ইনস্টল ও কনটেন্ট স্টোর করার জন্য। Google TV OS থাকায় আপনি Netflix, YouTube, Hotstar, Prime Video, Apple TV-সহ ১০,০০০+ অ্যাপ উপভোগ করতে পারবেন।
কানেক্টিভিটিতেও আধুনিক
ডিভাইস কানেক্ট করাও ঝামেলাহীন! রয়েছে Dual-Band Wi-Fi (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, Chromecast & AirPlay। এছাড়া 3টি HDMI (CEC, ARC সহ), 2টি USB, ও Optical Out পোর্ট – সব কিছু একসাথে!
SPPL-এর CEO অভনীত সিং মারওয়া জানিয়েছেন, “প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। এই টিভি তারই নিদর্শন।” বাজেট দামে এমন Dolby Atmos এবং QLED ডিসপ্লে দেওয়া সত্যিই নজিরবিহীন।
যারা কম খরচে প্রিমিয়াম ফিচার চান – সিনেমা প্রেমী, গেমার বা সাধারণ ইউজার – সকলের জন্য Thomson 43-inch QLED 4K TV হতে পারে একদম পারফেক্ট চয়েস।