Teclast M50 Mini: কম বাজেটের ট্যাবলেট সাথে শক্তিশালী প্রসেসর ও সুপার HD ডিসপ্লে

Feature T&L

কম দামের মধ্যে উন্নত প্রযুক্তির ট্যাবলেটের খোঁজে থাকলে Teclast সম্প্রতি লঞ্চ করেছে M50 Mini। এই কমপ্যাক্ট ট্যাবলেটটি 8.7 ইঞ্চি ডিসপ্লে এবং দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে— Wi-Fi-only এবং LTE-enabled

Teclast M50 Mini-এর বৈশিষ্ট্য

M50 Mini-এর 8.7 ইঞ্চি IPS ডিসপ্লে 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা Smooth Visual অভিজ্ঞতা দেয়। এর HD রেজোলিউশন 1340×800 পিক্সেল এবং 16:10 Aspect ratio একে কাজ ও বিনোদনের জন্য আদর্শ করে তুলেছে।

Wi-Fi-only মডেল চলছে Unisoc T616 চিপসেট দ্বারা, যেখানে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ রয়েছে। অপরদিকে, LTE মডেল ব্যবহার করছে Unisoc T606 প্রসেসর। এতে 6 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। LTE মডেলটি VoLTE এবং ডুয়াল-মোড TDD+FDD LTE সাপোর্ট করে, যা চলার পথে স্থায়ী কানেক্টিভিটি নিশ্চিত করে।

Android 14 অপারেটিং সিস্টেমে চালিত এই ডিভাইসটিতে রয়েছে একটি 5 MP ফ্রন্ট ক্যামেরা এবং 13 MP + 0.3 MP রিয়ার ক্যামেরা সেটআপ। সাউন্ডের জন্য রয়েছে ডুয়াল-চ্যানেল স্পিকার এবং 3.5 mm অডিও জ্যাক। কানেক্টিভিটির জন্য WiFi 2.4G + WiFi 5G, Bluetooth 5.0, এবং ডুয়াল সিম সাপোর্ট (LTE মডেল) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এতে GPS+B1C+GLONASS+Galileo, গ্র্যাভিটি, লাইট, এবং ডিস্ট্যান্স সেন্সরসহ Hall Sensor রয়েছে।

দাম

Teclast M50 Mini ট্যাবলেটের Wi-Fi-only মডেলের দাম শুরু হচ্ছে মাত্র $45 (প্রায় INR 3900) থেকে। LTE মডেলের দাম রাখা হয়েছে $179 (প্রায় INR 16000)

যারা সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তি খুঁজছেন, তাদের জন্য Teclast M50 Mini একটি দুর্দান্ত পছন্দ।

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!