Samsung আবারও টিভির বাজারে ঝড় তুলতে চলেছে! ২০২৫ সালের premium TV lineup নিয়ে এবার তারা হাজির হচ্ছে ভারতে। আগামী ৭ই মে, লঞ্চ হতে চলেছে Samsung Neo QLED 8K, Neo QLED 4K, QLED (LCD) এবং OLED-সহ একাধিক প্রিমিয়াম মডেল, যেখানে থাকছে নতুন প্রযুক্তি- Vision AI-র ছোঁয়া!
গত সপ্তাহেই এই টিভিগুলোর জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু করেছে Samsung, আর জানিয়েছে অফিসিয়াল লঞ্চ ডেট। ৬ই মে পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। যারা আগে থেকেই নাম লেখাবে, তাদের জন্য থাকছে ₹৫,০০০ ডিসকাউন্ট, সাথে একাধিক আকর্ষণীয় অফার।
কী থাকছে এই ২০২৫ সালের Samsung TV-তে?
Samsung Neo QLED 8K
- Mini LED প্যানেল সহ এই মডেল Samsung-এর ফ্ল্যাগশিপ।
- ব্যবহার করা হয়েছে শক্তিশালী NQ8 AI Gen3 processor।
- AI 8K Upscaling Pro — যেকোনো কনটেন্টকে 8K রেজোলিউশনে তুলে আনবে।
- Wireless One Connect Box, Glare Free 2.0 ও 90W OTS Pro স্পিকার থাকছে।
- গ্লোবালি ৬৫ ইঞ্চির এই টিভির দাম শুরু $5,499 (~₹৪,৬০,০০০) থেকে।
Samsung Neo QLED 4K এবং অন্যান্য মডেল
- QN90F, QN80F, QN70F — এদেরও দেখা যাবে এই লাইনআপে।
Samsung OLED TV 2025
- S95F মডেলটি OLED সিরিজের হাই-এন্ড।
- একদম পাতলা Infinity One ডিজাইন।
- AI Gamma, Glare-Free 2.0, এবং 4,000 nits peak brightness।
- 144Hz রিফ্রেশ রেট, FreeSync Premium, AI 4K Upscaling সহ একাধিক ফিচার।
- এছাড়াও থাকছে S90F ও S85F মডেল।
Vision AI কী?
Vision AI Samsung-এর নতুন স্মার্ট ফিচার, যা আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে আরও আধুনিক করবে:
- Click to Search: রিমোটে ক্লিক করলেই স্ক্রিনে যা দেখছেন তার তথ্য জানতে পারবেন।
- Live Translate: বিদেশি ভাষার কনটেন্ট-এর তৎক্ষণাত সাবটাইটেল অনুবাদ করে দেবে!
- Generative Wallpaper: নিজের মতো করে ডিজিটাল ওয়ালপেপার তৈরি করুন।
- Samsung Food: রেসিপি সাজেশন ও খাবারের ট্র্যাকিং-ও থাকবে!
- Auto Picture ও Sound Optimization: ঘরের আলো-আঁধারী বুঝে ছবি আর শব্দের মান ঠিক করে নেবে।
কোথায় কিনবেন?
Samsung-এর অফিশিয়াল স্টোর, নামী অনলাইন এবং অফলাইন রিটেইলার-এর মাধ্যমে এগুলো বিক্রি শুরু হবে ৭ই মে থেকে।
AI, স্মার্ট ফিচার আর প্রিমিয়াম ভিজ্যুয়ালের যুগে পা রাখছে ভারতীয় স্মার্ট টিভির বাজার।