Lenovo আনল IdeaPad Slim 3! পড়ুয়া, কনটেন্ট ক্রিয়েটর থেকে রিমোট ওয়ার্কারদের জন্য দুর্দান্ত সুযোগ

Feature T&L

Lenovo সম্প্রতি ভারতে লঞ্চ করল তাদের নতুন ল্যাপটপ IdeaPad Slim 3 2025, যা মূলত হাইব্রিড ওয়ার্কার, শিক্ষার্থী এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের প্রয়োজন মাথায় রেখে তৈরি। স্মার্ট পারফরম্যান্স, দারুণ ডিজাইন আর আধুনিক ফিচার মিলিয়ে এটি একটি অলরাউন্ডার ডিভাইস হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক ল্যাপটপটির স্পেসিফিকেশন, ফিচার ও দাম সংক্রান্ত বিস্তারিত তথ্য।

ডিজাইন ও ডিসপ্লে:

Lenovo IdeaPad Slim 3 2025-এ রয়েছে 16:10 Aspect ratio-র ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও 90%-এরও বেশি। এটি পাওয়া যাচ্ছে বিভিন্ন IPS panel-এর বিকল্পে – 14-inch, 15.3-inch এবং 16-inch। ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে বড় টাচপ্যাড, উন্নত 0.1mm dished keyboard এবং একটি optional metal chassis, যা ল্যাপটপটিকে আরও মজবুত এবং প্রিমিয়াম লুক দেয়।

পারফরম্যান্স:

এই ল্যাপটপটি চলবে লেটেস্ট Intel Raptor Lake H এবং AMD HawkPoint প্রসেসরে, যেখানে 25W TDP পর্যন্ত পারফরম্যান্স পাওয়া যাবে। Smart Power optimization এর মাধ্যমে পাওয়া যাবে ব্যালেন্সড পারফরম্যান্স ও পাওয়ার কনজাম্পশন – যার ফলে মাল্টিটাস্কিং হবে স্মুথ।

স্টোরেজ ও কানেক্টিভিটি:

এতে রয়েছে ফুল USB-C port, dual SSD slot, এবং DDR5 RAM – যার জন্য রয়েছে একটি অতিরিক্ত স্লট, যাতে ভবিষ্যতে RAM আপগ্রেড করা যায়। ফাস্ট পারফরম্যান্স ও ফ্লেক্সিবিলিটির জন্য এটি একটি আদর্শ কনফিগারেশন।

ক্যামেরা ও ব্যাটারি:

Privacy-র দিকটিকে গুরুত্ব দিয়ে এতে দেওয়া হয়েছে Full HD IR ক্যামেরা সহ privacy shutter, dual-mic array, এবং উন্নত অডিও কোয়ালিটি। এছাড়াও রয়েছে Rapid Charge Boost টেকনোলজি এবং সর্বোচ্চ 60Whr battery অপশন, যা একটানা কাজের জন্য যথেষ্ট পাওয়ার সাপোর্ট দেবে।

দাম ও কোথায় পাবেন:

ভারতে Lenovo IdeaPad Slim 3 2025-এর দাম শুরু হচ্ছে মাত্র 63,790 থেকে। এটি পাওয়া যাবে Lenovo.com, Lenovo Exclusive Stores, জনপ্রিয় কমার্স প্ল্যাটফর্ম, ও অফলাইন রিটেল পার্টনারদের মাধ্যমে। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের Accidental Damage Protection, যা ইউজারদের বাড়তি নিরাপত্তা দেবে।

যারা একটি স্টাইলিশ, হালকা, পাওয়ারফুল এবং ফিউচার-রেডি ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য Lenovo IdeaPad Slim 3 2025 নিঃসন্দেহে একটি দুর্দান্ত চয়েস হতে পারে।

এই মুহূর্তে

CMF Clip Pro ক্লিপ-অন ওয়্যারলেস ইয়ারবাড আসছে ৪ আগস্ট, নতুন ডিজাইনে চমক দেবে!

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!