এই প্রথম JioTele OS সহ 43 ইঞ্চির 4K QLED স্মার্ট টিভি নিয়ে এলো Kodak, তাও এত সস্তায়!

Feature T&L

ভারতের বাজেট স্মার্ট টিভি বাজারে আবারও ঝড় তুলতে হাজির হল Kodak TV India। এবার তারা Jio-র সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ করল দেশের সবচেয়ে সস্তা 43-inch 4K QLED Smart TV, যার দাম শুনে চমকে যাবেন – মাত্র ১৮,৯৯৯! এই টিভিটি ভারতের বাজারে প্রথম JioTele OS চালিত QLED 4K TV, যা এক্সক্লুসিভভাবে Amazon-এ উপলব্ধ।

প্রিমিয়াম ভিজ্যুয়াল, বাজেটের মধ্যে!

এই নতুন স্মার্ট টিভিতে রয়েছে 4K QLED প্যানেল যার মাধ্যমে আপনি পাবেন ১.১ বিলিয়নের বেশি রঙের অভিজ্ঞতা। এর HDR সাপোর্ট এবং Bezel-less AirSlim ডিজাইন আপনার ঘরের সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনই আপনার চোখেও পড়বে প্রিমিয়াম টাচ।

সিনেমা হল এখন আপনার ঘরে

40W Dolby Digital Plus বক্স স্পিকার যুক্ত এই টিভি ঘরে বসেই সিনেমা হলের মজা দেবে। আপনি যদি সিনেমা, গান বা খেলার ফ্যান হন – তাহলে এই সাউন্ড কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবেই।

JioTele OS – ভারতীয়দের জন্য তৈরি

এই Smart TV-টি চালিত হয় একদম নতুন JioTele OS-এ, যা বিশেষভাবে ভারতীয় ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি:

  • 300+ ফ্রি লাইভ চ্যানেল – খবর, খেলা, বিনোদন সবই ফ্রি
  • 300+ JioGames – বাচ্চা থেকে বড়, সবার জন্য গেম
  • AI Content Recommendation – আপনার দেখা কনটেন্ট অনুযায়ী সাজেশন
  • Multi-language Voice Search – হিন্দি, তামিল, তেলুগু, গুজরাটি-সহ বহু ভাষায়
  • Dedicated Sports Mode – খেলা দেখা আরও হবে রোমাঞ্চকর

পারফরম্যান্সও দুর্দান্ত!

টিভিটিতে রয়েছে Amlogic Processor, 2GB RAM এবং 8GB Storage। সঙ্গে আছে Dual Band WiFiBluetooth 5.0। Netflix, YouTube, JioCinema-র জন্য রয়েছে ডেডিকেটেড রিমোট শর্টকাট বাটন, মানে এক ক্লিকে বিনোদন!

Kodak TV India-র CEO অভনীত সিংহ মারওয়া জানিয়েছেন, “আমরা চাই প্রতিটি ভারতীয় পরিবার কম দামে প্রিমিয়াম ফিচার উপভোগ করুক। এই টিভি সেই স্বপ্নকে বাস্তব করবে।”

কেন কিনবেন এই টিভি?

  • QLED 4K ডিসপ্লে, HDR সহ
  • Dolby Digital Plus সাউন্ড
  • JioTele OS-এর এক্সক্লুসিভ সুবিধা
  • স্টাইলিশ প্রিমিয়াম ডিজাইন মাত্র ₹১৮,৯৯৯-এ

কোথায় কিনবেন?

এই টিভিটি Amazon-এ পাওয়া যাচ্ছে মাত্র ₹১৮,৯৯৯ টাকায়। রয়েছে লিমিটেড পিরিয়ড অফারও, যা দাম আরও কমাতে পারে।

আপনি যদি ২০ হাজার টাকার নিচে একটি ফিচার-প্যাকড, স্টাইলিশ ও হাই পারফরম্যান্স স্মার্ট টিভি চান, তাহলে Kodak-এর এই 43-inch 4K QLED Smart TV নিঃসন্দেহে আপনার জন্য সেরা চয়েস হতে পারে!

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!