টেকপ্রেমীদের জন্য দারুণ খবর! ASUS ঘোষণা করেছে যে তাদের নতুন AI-Powered Zenbook A14 এবং Vivobook 16 ল্যাপটপ (Laptop) শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ডিভাইসগুলোতে থাকবে Snapdragon X সিরিজের শক্তিশালী প্রসেসর, যা উন্নত পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। আগামী 24 ফেব্রুয়ারি, 2025, ভারতীয় সময় দুপুর 1টা থেকে এগুলো Amazon India-তে প্রি-অর্ডারের জন্য Open হবে। ইতিমধ্যেই Amazon-এ প্রোডাক্ট পেজ লাইভ হয়েছে, যেখানে মূল স্পেসিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে।
AI-চালিত পারফরম্যান্স ও অতুলনীয় পোর্টেবিলিটি
এই নতুন ASUS ল্যাপটপগুলোর মূল আকর্ষণ হলো AI চিপ এবং ASUS AI অ্যাপ্লিকেশন। এতে ব্যবহৃত Snapdragon X Elite প্রসেসর 12 Core/Thread পর্যন্ত পারফরম্যান্স দিতে সক্ষম এবং এতে রয়েছে 47 TOPS ক্ষমতাসম্পন্ন NPU, যা এআই সম্পর্কিত কাজগুলোকে আরো দ্রুত এবং দক্ষ করে তুলবে।
ডিজাইনেও এসেছে নতুনত্ব—Zenbook A14 এবং Vivobook 16 হবে অত্যন্ত হালকা এবং পাতলা। ল্যাপটপগুলো মাত্র 1.34 সেমি চওড়া এবং ওজন 0.89 কেজি পর্যন্ত নেমে এসেছে। কালার অপশনের মধ্যে থাকছে Silver এবং Grey।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত নিরাপত্তা
ব্যাটারি লাইফ নিয়ে ASUS চমকপ্রদ ঘোষণা করেছে—একবার চার্জেই 32 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে! এছাড়া, উন্নত নিরাপত্তার জন্য এতে Windows Hello Supported ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI-চালিত নিরাপত্তা ব্যবস্থা থাকছে।
Zenbook A14: মূল স্পেসিফিকেশন
গত মাসে ASUS Zenbook A14 (UX3407QA-PS76) মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছিল, এবং ধারণা করা হচ্ছে একই মডেল এবার ভারতে আসছে। এর উল্লেখযোগ্য স্পেসিফিকেশনগুলো হলো—
- 14 ইঞ্চি OLED NanoEdge ডিসপ্লে (1920×1200 রেজোলিউশন, 100% DCI-P3, 60Hz রিফ্রেশ রেট)
- ওজন মাত্র 998 গ্রাম, Ceraluminum চ্যাসিস (30% হালকা, তিন গুণ বেশি শক্তিশালী)
- Qualcomm Snapdragon X1 প্রসেসর, Hexagon NPU সহ (45 TOPS পর্যন্ত AI পারফরম্যান্স)
- 32 GB LPDDR5X RAM এবং 1TB PCIe 4.0 SSD
- ডুয়াল-ফ্যান কুলিং সিস্টেম (টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য উন্নত)
- Wi-Fi 6E, Bluetooth 5.3, এবং Snapdragon Seamless প্রযুক্তি
Snapdragon Sound প্রযুক্তি, উন্নত অডিও ও ভয়েস কল সুবিধা - বহুমুখী I/O পোর্ট—USB 3.2 Gen 2 Type-A (1টি), USB 4.0 Gen 3 Type-C (2টি), HDMI 2.1 (1টি), 3.5 মিমি কম্বো জ্যাক (1টি)
- 65W Type-C চার্জার, যা 100-24০V AC ইনপুট সমর্থন করে
নতুন ASUS Zenbook A14 এবং Vivobook 16 ল্যাপটপগুলো AI এবং পারফরম্যান্স-প্রেমীদের জন্য আদর্শ হতে চলেছে। যারা হালকা, শক্তিশালী এবং দীর্ঘ ব্যাটারি লাইফের ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা চয়েস! 24 ফেব্রুয়ারি থেকে Amazon-এ প্রি-অর্ডার শুরু।