Asus ভারতে লঞ্চ করল তাদের অত্যাধুনিক 2025 ROG laptop সিরিজ, যা এবার আরও বেশি AI-চালিত পারফরম্যান্স, পোর্টেবিলিটি, আর উন্নত গেমিং এক্সপেরিয়েন্স নিয়ে এসেছে। নতুন এই সিরিজের মধ্যে রয়েছে ROG Strix Scar 16 ও Scar 18, Strix G16, Zephyrus G14, Zephyrus G16, এবং Flow Z13। ১৩ মে থেকে এগুলি পাওয়া যাবে Asus-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স স্টোর, আর এক্সক্লুসিভ শোরুমগুলোতে।
Asus ROG Strix Scar 16/18:
এই দুই মডেলে থাকছে শক্তিশালী Intel Core Ultra 9 275HX প্রসেসর ও সর্বোচ্চ RTX 5090 GPU। রয়েছে 64GB DDR5 RAM আর 2TB স্টোরেজ। হেভি গেমিংয়ের জন্য এতে আছে Vapour Cooling Chamber, আর 240Hz Mini-LED ROG Nebula HDR Display।
- Scar 16-এর দাম শুরু হচ্ছে ₹3,79,990 থেকে।
- Scar 18-এর দাম ₹4,49,990 থেকে।
Asus ROG Strix G16 (2025):
এই ল্যাপটপে থাকছে Intel Core Ultra 9 275HX, আর সর্বোচ্চ RTX 5080 GPU। এর সঙ্গে রয়েছে 32GB DDR5 RAM, 1TB SSD আর 2.5K 240Hz Nebula Display। RGB লাইটিং-এ পুরো সেটআপ আরো স্টাইলিশ।
- দাম শুরু ₹2,59,990 থেকে।
Asus Zephyrus G16:
এই মডেলে রয়েছে Intel Core Ultra 9 285H প্রসেসর আর NVIDIA RTX 5080 GPU। ওজন মাত্র 1.95kg, ফলে এটি সহজেই পোর্টেবল। এর 2.5K OLED ডিসপ্লের রিফ্রেশ রেট 240Hz।
RAM: 32GB LPDDR5X, স্টোরেজ: 2TB SSD।
- দাম শুরু ₹3,59,990 থেকে।
Asus Zephyrus G14:
এই মডেলে প্রথমবারের মতো দেওয়া হয়েছে AMD Ryzen AI 9 HX 370 প্রসেসর ও RTX 5070Ti GPU। রয়েছে দুর্দান্ত 3K OLED ডিসপ্লে (120Hz), আর ওজন মাত্র 1.57kg!
- দাম শুরু ₹2,79,990 থেকে।
Asus Flow Z13:
এই হাইব্রিড ল্যাপটপে আছে AMD Ryzen AI Max 390 চিপ, যা দিতে পারে 50 TOPs NPU পারফরম্যান্স। রয়েছে 13.4-inch 2.5K টাচস্ক্রিন, 180Hz রিফ্রেশ রেট ও ডিট্যাচেবল RGB কীবোর্ড।
RAM: 32GB LPDDR5X, স্টোরেজ: 1TB SSD, Wi-Fi 7 সাপোর্ট।
এই ল্যাপটপটির দাম ₹1,99,990।
Pre-order অফার:
যারা আগেভাগে অর্ডার করবেন, তারা পেয়ে যাবেন মাত্র ₹99 টাকায় এক্সক্লুসিভ গিফট বক্স!
- ROG ব্যাকপ্যাক
- 3 বছরের লোকাল ড্যামেজ প্রোটেকশন পলিসি
- 2 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি
যারা গেমিং, স্ট্রিমিং বা ক্রিয়েটিভ কাজের জন্য হাই-পারফরম্যান্স ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য Asus-এর 2025 ROG লাইনআপ নিঃসন্দেহে একটি পারফেক্ট চয়েস হতে চলেছে।Asus ROG 2025, AI gaming laptops, Asus laptops India launch, High performance laptops 2025, Zephyrus G14 OLED, ROG Strix Scar 18 price