Asus ভারতের ল্যাপটপ মার্কেটে আবারও চমক দিল। তারা নিয়ে এল নতুন ExpertBook B সিরিজ, যেখানে রয়েছে তিনটি মডেল – B1, B3 এবং B5। এগুলি তৈরি হয়েছে মূলত ব্যবসায়িক ও প্রফেশনাল ব্যবহারকারীদের জন্য, যাতে থাকবে Intel Core Ultra Series 2 প্রসেসর, শক্তিশালী সিকিউরিটি ফিচারস এবং AI-সাপোর্টেড পারফরম্যান্স।
ExpertBook B1 – বাজেট ফ্রেন্ডলি ও টেকসই
B1 সিরিজ উপলব্ধ 14 ইঞ্চি ও 15.6 ইঞ্চির FHD ডিসপ্লে-তে। এতে থাকবে সর্বোচ্চ Intel Core i7-1365U vPro CPU, Intel UHD Graphics, 64 GB পর্যন্ত DDR5 RAM, ও দুইটি SSD স্লট।
পোর্টের মধ্যে রয়েছে:
- 2টি USB 3.2 Gen 2 Type-C (PD + DP)
- 2টি USB 3.2 Gen 1 Type-A
- HDMI 1.4b, RJ-45, কম্বো অডিও জ্যাক
অন্যদিকে, Wi-Fi 6 ও Bluetooth 5.4-র মাধ্যমে দুর্দান্ত কানেক্টিভিটি পাওয়া যাবে। ব্যাটারি অপশন থাকছে 42 Wh বা 50 Wh, যাতে সারাদিন ব্যবহার করা যাবে। MIL-STD-810H মিলিটারি গ্রেড টেস্ট পাস করেছে এই ল্যাপটপটি।
সিকিউরিটির দিক থেকে থাকবে:
- TPM 2.0 চিপ
- ফিঙ্গারপ্রিন্ট ও IR লগইন
- Self-Healing BIOS
- 1 বছরের McAfee Premium সাবস্ক্রিপশন
ExpertBook B3 – আরও বেশি পাওয়ারফুল ও Future-Ready
B3 সিরিজ পাওয়া যাবে 14 ইঞ্চি ও 16 ইঞ্চি (2560×1600) IPS ডিসপ্লে সহ। থাকছে 144 Hz রিফ্রেশ রেট ও 400 nits ব্রাইটনেস। এটি কনফিগার করা যাবে Intel Core Ultra 7-265H vPro CPU এবং Intel Arc GPU-সহ।
RAM থাকবে 64 GB DDR5-5600 পর্যন্ত। বিশেষ করে একটি M.2 স্লট দিয়ে আপনি 4G/5G মডেম ইনস্টল করতে পারবেন।
পোর্টের মধ্যে থাকছে:
- 2টি Thunderbolt 4 USB-C
- 2টি USB 3.2 Gen 1 Type-A
- HDMI 2.1, RJ-45, microSD, স্মার্ট কার্ড রিডার (অপশনাল)
Wi-Fi 6E ও Bluetooth 5.4 থাকছে কানেক্টিভিটির জন্য। 50 Watt বা 63 Watt ব্যাটারি দিয়ে চলবে প্রায় 11 ঘণ্টা, আর মাত্র 49 মিনিটে 60% চার্জ! এছাড়া ExpertGuardian suite থাকছে ডিভাইস ট্র্যাকিং-এর জন্য।
ExpertBook B5 – সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে হালকা
B5 সিরিজে রয়েছে CNC-milled অ্যালুমিনিয়াম চ্যাসিস, মাত্র 17.9 mm পাতলা ও ওজন শুরু 1.35 কেজি থেকে। প্রসেসর হিসেবে থাকছে Core Ultra 7 H-Series, Intel Arc GPU ও 16-Core NPU।
RAM ও স্টোরেজ একেবারে B3 সিরিজের মতো হলেও পোর্টগুলো স্ট্যান্ডার্ডাইজড:
- Dual Thunderbolt 4
- USB 3.2 Gen 1, HDMI 2.1, microSD, RJ-45
- SIM ও Smart Card Slot (অপশনাল)
78cc স্পিল রেজিস্ট্যান্স, 30 কেজি প্যানেল প্রেসার সহ্যক্ষমতা, 10 মিলিয়ন কিপ্রেস লাইফ এবং Self-healing BIOS থাকছে দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করতে।
এছাড়া Windows Secured-core certification থাকায় সিকিউরিটি আরও মজবুত।
সকল মডেলে থাকছে AI সুবিধা ও বিশাল সার্ভিস নেটওয়ার্ক
সব মডেলেই ইনবিল্ট AI Expert Meet থাকবে, যার মাধ্যমে আপনি পাবেন রিয়েল টাইম ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ও নয়েজ ক্যান্সেলেশন সুবিধা।
Asus এর সার্ভিস নেটওয়ার্ক ভারতের 15,500+ পিন কোডে অন-সাইট সাপোর্ট দেয় এবং ৮০টি দেশে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কভার করে।
আপনি যদি একটি বিশ্বাসযোগ্য, শক্তিশালী এবং AI-রেডি বিজনেস ল্যাপটপ কিনতে চান, তাহলে নতুন Asus ExpertBook B সিরিজ আপনার জন্যই তৈরি!