বাজারে গেমিং টিভি লঞ্চ করে বাজিমাত Acer-এর! দাম কত জানেন?

Acer

Acer আবারও টেকপ্রেমীদের জন্য নিয়ে এল দারুন চমক। ভারতে লঞ্চ হল তাদের নতুন Acerpure Advance G Series স্মার্ট Gaming TV, যেটি মূলত গেমার এবং হোম এন্টারটেইনমেন্ট প্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। এই নতুন সিরিজে রয়েছে দুটি বড় স্ক্রিন সাইজের বিকল্প—65-inch এবং 75-inch, আর দাম শুরু হয়েছে মাত্র ₹54,999 থেকে।

গেমিং আর সিনেমার দুনিয়ায় এক নতুন অভিজ্ঞতা

এই Advance G Series স্মার্ট টিভিগুলো চলবে Google TV প্ল্যাটফর্মে। এতে রয়েছে 120Hz Refresh RateMEMC (Motion Estimation, Motion Compensation) প্রযুক্তি, যা দ্রুত গতির গেম খেলার সময় ব্লার কমায় এবং রেসপন্স টাইম উন্নত করে। সেই সঙ্গে Dolby Vision প্রযুক্তি দিচ্ছে উজ্জ্বল রঙ ও গভীর কনট্রাস্ট, আর Dolby Atmos অডিও সাপোর্ট ও 50W Subwoofer এর মাধ্যমে আপনি পাবেন থিয়েটারের মতো সাউন্ড।

স্টাইলিশ ডিজাইন, আধুনিক কানেক্টিভিটি

এই টিভিগুলোর ডিজাইনও নজরকাড়া – পাতলা বেজেল ও মিনিমালিস্ট লুক যে কোনও আধুনিক ঘরের সাথে মানানসই। কানেক্টিভিটির জন্য আছে 3টি HDMI Port, USB 3.0 ও USB 2.0, RJ45 LAN Port, AV Input এবং ইনবিল্ট Chromecast। সেই সঙ্গে Google Assistant এর মাধ্যমে ভয়েস কন্ট্রোলও সহজে ব্যবহার করা যাবে।

এটা কেবল টিভি নয়, একটা সম্পূর্ণ লাইফস্টাইল

Acerpure India-এর ডিরেক্টর বাসুদেবা জি জানিয়েছেন, “এই Advance Gaming Series তৈরি হয়েছে আজকের প্রজন্মের খেলার ধরণ, স্ট্রিমিং অভ্যাস ও জীবনযাত্রার কথা মাথায় রেখেই। এটি শুধুমাত্র একটি গেমিং টিভি নয়, বরং একটি কমপ্লিট হোম এন্টারটেইনমেন্ট হাব।”

কেমনভাবে কিনবেন?

এই নতুন Acerpure Advance G Series টিভি পাওয়া যাচ্ছে Acerpure-এর অনলাইন স্টোর, Acer এক্সক্লুসিভ স্টোর, নামী রিটেইল আউটলেটকনজ্যুমার ইলেকট্রনিক্স চ্যানেল-এর মাধ্যমে সারা ভারত জুড়ে।

যারা এক টিভিতে গেমিং, সিনেমা আর স্মার্ট কনটেন্ট স্ট্রিমিং-এর এক্সট্রা ডোস খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি “পারফেক্ট ম্যাচ”!

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!