নতুন চমক Zomato-র! আনল তাদের নতুন অ্যাপ ‘District‘

Feature T&L

গুরগাঁও-ভিত্তিক কোম্পানি Zomato তাদের নতুন অ্যাপ District চালু করেছে, যা বিশেষ করে “going-out” সেগমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে। এই সেগমেন্টে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, লাইভ ইভেন্ট, এবং টিকিট বুকিংয়ের মতো পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।

District বর্তমানে Apple iOS প্ল্যাটফর্মে উপলব্ধ, এবং অ্যাপটি iPhone-এর App Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি Zomato-র তৃতীয় কনজিউমার ভেরটিকাল হিসেবে চালু হয়েছে, যা ফুড ডেলিভারি এবং কুইক কমার্স-এর পরে বাজারে আসলো।

এই নতুন উদ্যোগের মাধ্যমে Zomato তাদের “going-out” সেগমেন্টে ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের আগস্ট মাসে Zomato Paytm-এর ইভেন্ট এবং Ticket বিজনেস অধিগ্রহণ করে, যার জন্য খরচ হয়েছিল 2,048 কোটি টাকা।

নতুন District App ব্যবহারকারীদের, সিনেমা এবং লাইভ ইভেন্টের টিকিট বুক করার সুযোগ দিচ্ছে। পাশাপাশি, Zomato-র রেস্তোরাঁ সংক্রান্ত সেবাগুলিও এতে অন্তর্ভুক্ত। এপ্রিল-জুন এই তিন মাসে “going-out” সেগমেন্ট থেকে কোম্পানি 1268 কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় 106% বেশি।

Zomato তাদের লক্ষ্য সম্পর্কে বলেছে, তারা “Super App”-এর পরিবর্তে “Super brand” তৈরিতে মনোযোগ দিচ্ছে। নতুন এই App District তাদের সেই লক্ষ্য পূরণে একটি বড় পদক্ষেপ।

আপনি যদি iPhone user হন এবং সিনেমা, লাইভ ইভেন্ট বা রেস্তোরাঁ বুক করতে চান, তবে এখনই District Appটি ডাউনলোড করে নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple