ডিপফেক ভিডিও রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে YouTube! আসছে নতুন প্রযুক্তি

Feature T&L

এ বছর AI  নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু এই প্রযুক্তির সাফল্যের সঙ্গে এর অন্ধকার দিকও প্রকাশ পাচ্ছে। AI ব্যবহার করে তৈরি ডিপফেক (Deepfake) ভিডিও এখন ভাইরাল রোগে পরিণত হয়েছে। বিশেষত AI ব্যবহার করে তৈরি সেলিব্রিটি ও জনপ্রিয় ব্যক্তিত্বদের ডিপফেক ভিডিও এতটাই বাস্তবসম্মত যে এগুলি আসল ও নকলের পার্থক্য করাই মুশকিল হয়ে পড়ছে।

এই সমস্যার মোকাবিলায় YouTube এবার বড় উদ্যোগ নিতে চলেছে। সেলিব্রিটিদের পরিচয় রক্ষার জন্য এবং তাদের নামে ভুয়ো ভিডিও রোধে YouTube হাত মিলিয়েছে Creative Artists Agency (CAA)-এর সঙ্গে। দুই সংস্থা একসঙ্গে অত্যাধুনিক AI সনাক্তকরণ টুল (Tool) নিয়ে আসছে, যা AI-নির্মিত কনটেন্ট শনাক্ত করতে পারবে।

এই টুল (Tool)-এর মাধ্যমে সহজেই চিহ্নিত করতে পারবেন, তাদের চেহারা, কণ্ঠস্বর বা অন্যান্য বৈশিষ্ট্য নকল করে কোনও ভিডিও তৈরি করা হয়েছে কিনা। এরপর সেই কনটেন্ট ডিলিট করার আবেদন করাও সহজ হবে। এই প্রোগ্রামের প্রথম ধাপে সেলিব্রিটি এবং ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হবে। এরপর ধীরে ধীরে এটি YouTube-এর শীর্ষ নির্মাতা, Influencer এবং অন্যান্য পেশাদারদের জন্য চালু করা হবে।

এটি ছাড়াও CAA ইতিমধ্যেই একটি সিস্টেম তৈরি করেছে, যার নাম CAAVault। এই প্রযুক্তি সেলিব্রিটিদের মুখাবয়ব, কণ্ঠস্বর এবং অন্যান্য বৈশিষ্ট্যের ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করে। এই ডেটাবেস ব্যবহার করেই ডিপফেক শনাক্তকরণ সম্ভব হবে।

সংগীত শিল্পীদের সুরক্ষা দিতেও YouTube এগিয়ে এসেছে। প্ল্যাটফর্মটি “Synthetic-singing identification technology” নামে একটি নতুন ফিচার তৈরি করছে, যা শিল্পীদের কণ্ঠস্বর নকল করে তৈরি কনটেন্ট খুঁজতে এবং তা মুছে ফেলতে সাহায্য করবে।

শেষমেশ, YouTube কনটেন্ট নির্মাতাদের জন্য একটি নির্দেশিকা এনেছে, যেখানে AI-নির্মিত ভিডিওগুলিকে description বা metadata-তে পরিষ্কারভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে

এই পদক্ষেপগুলি YouTube-এর পক্ষ থেকে AI-সৃষ্ট সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে