ফোন নেই তো কি হয়েছে? Uber-এর নতুন ‘কিয়স্ক’ করবে মুশকিল আসান!

Uber Kiosk

একবার ভাবুন তো, আপনি সবেমাত্র নিউইয়র্ক-এর ব্যস্ত এয়ারপোর্টে নেমেছেন। দীর্ঘ যাত্রায় ক্লান্ত, তার ওপর পকেট থেকে ফোন বের করে দেখলেন ব্যাটারি একদম শেষ! কিংবা আপনার ফোনে আন্তর্জাতিক রোমিং বা ডেটা প্যাক নেই। এই অবস্থায় ট্যাক্সির জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই তো? কিন্তু এবার সেই দিন শেষ হতে চলেছে। যাত্রীদের এই ভোগান্তি দূর করতে Uber নিয়ে এসেছে এক অভিনব প্রযুক্তি।

জনপ্রিয় রাইড-শেয়ারিং কোম্পানিটি এবার এমন এক কিয়স্ক‘ (Kiosk) ব্যবস্থা চালু করছে, যেখানে গাড়ি বুক করতে আপনার পকেটের স্মার্টফোন বা Uber App-এর কোনো প্রয়োজনই হবে না।

অ্যাপ ছাড়া কীভাবে বুক করবেন গাড়ি?

প্রযুক্তিটি শুনতে অনেকটা জাদুর মতো মনে হলেও এটি ব্যবহার করা খুবই সহজ। Uber-এর এই নতুন কিয়স্কগুলো দেখতে অনেকটা এটিএম বা টিকিট ভেন্ডিং মেশিনের মতো

১. আপনাকে শুধু কিয়স্কের স্ক্রিনে আপনার গন্তব্য বা ডেস্টিনেশন টাইপ করতে হবে।

২. এরপর আপনার পছন্দমতো গাড়ির ধরন বেছে নিতে হবে।

৩. বুকিং নিশ্চিত হলেই মেশিন থেকে বেরিয়ে আসবে একটি প্রিন্টেড রসিদ বা স্লিপ।

৪. এই স্লিপেই লেখা থাকবে গাড়ির নম্বর, চালকের নাম, গাড়ি কখন আসবে এবং এয়ারপোর্টের ঠিক কোন জায়গায় (Pickup point) আপনাকে দাঁড়াতে হবে।

ব্যাস! কোনো অ্যাপ ডাউনলোড বা ইন্টারনেটের ঝক্কি ছাড়াই আপনার গাড়ি হাজির। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটক, যাদের ফোনে লোকাল সিম বা ডেটা থাকে না, তাদের জন্য এটি আশীর্বাদের মতো। এটি সরাসরি এয়ারপোর্টের সাধারণ ট্যাক্সি লাইনের সাথে টেক্কা দেবে, কারণ এটি যাত্রীদের স্মার্ট ডিসপ্যাচারের সুবিধা দিচ্ছে।

কোথায় মিলবে এই সুবিধা?

আপাতত এই পরিসেবাটি শুরু হচ্ছে নিউইয়র্ক সিটি-র লাগার্ডিয়া বিমানবন্দর-এর টার্মিনাল C-তে। তবে Uber জানিয়েছে, এটি কেবল শুরু। আগামী মাসগুলিতে তারা বিভিন্ন বড় হোটেল, ব্যস্ত পোর্ট এবং অন্যান্য জনবহুল স্থানেও এই কিয়স্ক বসানোর পরিকল্পনা করছে।

সস্তায় যাতায়াত: Uber Shuttle-এর পরিধি বাড়ছে

শুধু কিয়স্ক নয়, Uber তাদের শাটল বাস সার্ভিস নিয়েও বড় ঘোষণা করেছে। যারা কম খরচে যাতায়াত করতে চান, তাদের জন্য Uber Shuttle একটি দুর্দান্ত বিকল্প।

  • এই সার্ভিসটি October 2024-এ লাগার্ডিয়া বিমানবন্দর থেকে শুরু হয়েছিল।
  • পরবর্তীতে March 2025-এ এটি জন এফ কেনেডি (JFK) এয়ারপোর্টে চালু হয়।
  • এখন নতুন করে নেওয়ার্ক লিবার্টি এয়ারপোর্টেও এই সুবিধা পাওয়া যাবে।

যাত্রীরা মাত্র $18 (যা সাধারণ ক্যাবের তুলনায় অনেক সস্তা) খরচ করে এয়ারপোর্ট থেকে সরাসরি Manhattan-এর প্রধান ট্রানজিট হাবগুলোতে পৌঁছাতে পারবেন।

প্রযুক্তি বিশ্বে Uber-এর এই নতুন পদক্ষেপ প্রমাণ করে যে, শুধু অ্যাপ নির্ভরতা নয়, বরং বাস্তব সমস্যার সমাধান করাই তাদের মূল লক্ষ্য। যারা স্মার্টফোন ব্যবহারে খুব একটা দক্ষ নন বা হঠাৎ যান্ত্রিক গোলযোগের শিকার হন, তাদের জন্য এই কিয়স্ক নিঃসন্দেহে যাত্রাপথকে আরও মসৃণ করবে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple