জলে পড়লেই গলে যাচ্ছে প্লাস্টিক! বিজ্ঞানীদের নতুন আবিষ্কার ঘিরে তোলপাড় বিশ্বজুড়ে

Feature T&L

প্লাস্টিক দূষণে গোটা বিশ্ব যখন চিন্তিত, তখন জাপান থেকে এল এক চমকপ্রদ খবর। RIKEN Center for Emergent Matter Science এবং Tokyo University-এর গবেষকরা এক অভিনব প্লাস্টিক তৈরি করেছেন, যা সমুদ্রের লোনা জলে পড়লেই কয়েক ঘণ্টার মধ্যে পুরোপুরি গলে যায়!

এই নতুন প্লাস্টিকের নাম Supramolecular Plastic। গবেষণা দলের প্রধান Takuzo Aida জানিয়েছেন, এই প্লাস্টিক এমন এক ধরনের বিশেষ রাসায়নিক বন্ধনে তৈরি, যেগুলো লবণাক্ত জলে পড়ে দ্রুত ভেঙে যায়। পরীক্ষায় দেখা গেছে, এক টুকরো Supramolecular Plastic সমুদ্রের জলে মাত্র এক ঘণ্টা নাড়াচাড়ার পর পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে।

সাধারণ প্লাস্টিক যেমন মজবুত, এটিও ঠিক ততটাই শক্ত। কিন্তু পার্থক্য হলো, এটি পরিবেশে থেকে যায় না, কোনো Microplastic বা ক্ষতিকর পদার্থ ছাড়ে না। এমনকি এটি non-toxic (বিষাক্ত  নয়), non-flammable (দাহ্য নয়) আর এর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না — পরিবেশের জন্য একদম নিরাপদ।

এই আবিষ্কারকে কেন্দ্র করে ইতিমধ্যেই Packaging Industry-গুলি উৎসাহ দেখাতে শুরু করেছে। কারণ প্রতিদিন লক্ষ লক্ষ প্লাস্টিকের প্যাকেট, মোড়ক সমুদ্রে ভেসে যায়, যা সামুদ্রিক প্রাণীদের জীবনকে বিপন্ন করে তোলে। এই নতুন প্লাস্টিক ব্যবহারে সেই ক্ষতির হার অনেকটাই কমে যাবে।

বিশ্বে প্রতি বছর প্রায় ১ কোটি টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সমুদ্রে যায়। গবেষকরা বলছেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে 2040 সালের মধ্যে এই পরিমাণ তিনগুণ বেড়ে যেতে পারে। সেই প্রেক্ষাপটে Japan-এর এই গবেষণা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই প্লাস্টিক শুধু Packaging নয়, ভবিষ্যতে Fashion, Agriculture, এমনকি অন্যান্য শিল্পক্ষেত্রেও ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনই এটি বাজারে আসেনি, আরও কিছু গবেষণা ও উন্নয়নের কাজ বাকি আছে।

তবে সন্দেহ নেই, যদি এই প্রযুক্তি বাস্তবায়িত হয়, তাহলে সেটি আমাদের পরিবেশ রক্ষায় এক বিশাল মাইলফলক হয়ে উঠবে। আমরা আশায় বুক বাঁধছি, খুব শিগগির এই প্রযুক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, আর আমাদের গ্রহকে আরও নিরাপদ ও পরিচ্ছন্ন করে তুলবে।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!