Samsung 2025 সালের শেষ দিকে তাদের প্রথম XR Glasses লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Ray-Ban Meta Glasses-এর মতো ডিজাইন এবং উন্নত AI ফিচারসহ এই স্মার্ট গ্লাস (Smart glass) বাজারে বড় পরিবর্তন আনতে পারে। Google-এর সহযোগিতায় তৈরি এই ডিভাইসটি Wearable Technology-তে Samsung-এর অবস্থান শক্তিশালী করবে। প্রাথমিকভাবে 5 লক্ষ ইউনিট উৎপাদনের লক্ষ্য নিয়েছে কোম্পানি।
Samsung XR Glasses-এর বিশেষ বৈশিষ্ট্য
Wellsen XR এবং Maeil Business Newspaper-এর রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসটিতে থাকবে Qualcomm AR1 চিপসেট, যা Ray-Ban Meta Glasses-এও ব্যবহৃত। এতে আরও থাকবে 12 Megapixel ক্যামেরা এবং 155 mAh ব্যাটারি। তবে Samsung Glass-এর ওজন হবে 50 গ্রাম, যা Meta-র চেয়ে একটু বেশি।
অবাক করার মতো ব্যাপার হলো, Samsung XR Glasses-এ কোনো ডিসপ্লে থাকছে না। হালকা ও কমপ্যাক্ট ডিজাইন বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে Google Gemini AI Assistant-এর মাধ্যমে পেমেন্ট, QR কোড স্ক্যান, Gesture এবং ফেস রিকগনিশনের মতো ফিচার থাকবে।
উন্নত AI ক্ষমতার জন্য Samsung XR Glasses Meta-র তুলনায় আরও কার্যকর হতে পারে। যেখানে Meta Glasses QR কোড স্ক্যান, রিমাইন্ডার এবং অনুবাদের কাজ করে, সেখানে Samsung এই ফিচারগুলিকে আরও উন্নত করার পরিকল্পনা করেছে।
নতুন হেডসেটের পরিকল্পনা
এছাড়া, Samsung একটি উন্নত XR Headset-এর উপর কাজ করছে, যা Apple Vision Pro-র মতো উচ্চ-ক্ষমতাসম্পন্ন হবে। এতে থাকবে Qualcomm XR2+ Gen 2 চিপসেট, হাই-রেজোলিউশন ডিসপ্লে এবং উন্নত সেন্সর। এই হেডসেট ভারী অ্যাপ্লিকেশন এবং ইমারসিভ অভিজ্ঞতার জন্য উপযুক্ত হবে।
হালকা ও সহজ ব্যবহারযোগ্য গ্লাস এবং উচ্চক্ষমতাসম্পন্ন হেডসেটের মাধ্যমে Samsung সব ধরনের ব্যবহারকারীর প্রয়োজন মেটানোর পরিকল্পনা করছে। XR দুনিয়ায় এটাই হতে পারে Samsung-এর বড় পদক্ষেপ।