Samsung মানেই আমাদের কাছে স্মার্টফোন আর হোম অ্যাপ্লায়েন্স। কিন্তু এবার দক্ষিণ কোরিয়ান এই টেক জায়ান্টের নজর পড়েছে আকাশের ওপরে – ঠিক মহাকাশের দিকে! শোনা যাচ্ছে, Samsung এবার মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে, যা ভবিষ্যতে Space Infrastructure নির্মাণেও মনোনিবেশ করতে পারে।
স্মার্টফোন থেকে স্পেস টেক-এর পথে
The Korea Economy Daily-র রিপোর্ট অনুযায়ী, Samsung এখন Space Infrastructure Market-এ পা রাখার পরিকল্পনা করছে। তাদের একটি Space Plant Project তৈরি করার ইচ্ছা আছে, যেখানে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, যেমন Launch Pad ও Spacecraft Components, তৈরি করা হবে।
এই প্রকল্পে Samsung সহযোগিতা করছে Seoul University-র Department of Aerospace and Engineering কে। এর মাধ্যমে একটি শক্তিশালী Research & Development Center গড়ে তোলা হবে। দক্ষিণ কোরিয়ার মহাকাশ বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ দেশের অর্থনীতিকেও চাঙ্গা করতে সাহায্য করবে।
ইতিহাস বলে, Samsung শুধু স্মার্টফোন বানায় না
বহু আগে থেকেই Samsung Heavy Industries, মেরু অঞ্চলে চলতে সক্ষম জাহাজ নির্মাণ করে আসছে, এমনকি সামরিক বাহিনীর সাথেও তাদের চুক্তি রয়েছে। তাই মহাকাশ প্রযুক্তিতে আসাটা একদম অস্বাভাবিক কিছু নয়।
শুধু Launch Pad বা Spacecraft Parts-ই নয়, শোনা যাচ্ছে Samsung নিজেদের তৈরি Semiconductors পরীক্ষা করছে High Radiation Environment-এ, যেটা High Earth Orbit-এ অবস্থিত। ইতিমধ্যে তারা একটি চুক্তিও করেছে Korea Astronomy and Space Science Institute-এর সঙ্গে, এই প্রকল্প শুরু করার জন্য।
সবশেষে বলা যায়, এখনো এই সব খবর পুরোপুরি নিশ্চিত নয়। তবে যেহেতু Samsung-এর মত প্রতিষ্ঠান উদ্যোগ নিচ্ছে, তাই ভবিষ্যতে বড় কিছু দেখার অপেক্ষা করাই যায়!
মহাকাশে পা ফেলা শুধু Elon Musk, Jeff Bezos-দের কাজই নয়, Samsung-ও পারে। তবে সত্যিই কি Samsung এত বড় পদক্ষেপ নেবে, তা সময়ই উত্তর দেবে!