Grok-এর সাথে জোট বাঁধবে Perplexity AI? CEO অরবিন্দ শ্রীনিবাস-এর পোস্ট ঘিরে জল্পনা শুরু!

Feature T&L

টেক বিশ্বে বড় খবর সামনে এসেছে! Perplexity AI, একটি জনপ্রিয় AI সার্চ ইঞ্জিন, আর Elon Musk-এর XAI-এর চ্যাটবট Grok খুব তাড়াতাড়ি একসঙ্গে কাজ করতে পারে। এই সম্ভাবনার কথা জানিয়েছেন Perplexity AI-এর CEO অরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas) । তিনি 15 মার্চ 2025 তারিখে X-এ একটি পোস্ট করেছেন, যেখানে বলেছেন, আশা করি শীঘ্রই এই পোস্ট দেখে সবাই উৎসাহিত। অনেকের মতে AI জগতে এই জোট ‘গেমচেঞ্জার’ হতে পারে।

কী বললেন অরবিন্দ শ্রীনিবাস ?

অরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas), যিনি ভারতীয় বংশোদ্ভূত এবং Perplexity AI-এর প্রধান, X-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “Hopefully soon”—মানে আশা করি শীঘ্রই। এই পোস্টের জবাবে ইলন মাস্ক (Elon Musk) দুটি আমেরিকার পতাকার ইমোজি দিয়েছেন। এই ছোট কথোপকথন থেকে মনে হচ্ছে, Perplexity AI আর Grok-এর মধ্যে একটা বড় ডিল হতে চলেছে। এই জোটের আইডিয়া নিয়ে আগেও গুজব রটেছে, কিন্তু এবার এটি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি।

কী হবে এই জোটে?

Perplexity AI একটি দারুণ সার্চ ইঞ্জিন, যা মানুষকে দ্রুত আর সঠিক উত্তর দেয়। আর XAI-এর তৈরি Grok, একটি স্মার্ট চ্যাটবট (Smart Chatbot)—মানুষের সঙ্গে কথা বলে, প্রশ্নের জবাব দেয়। এই দুটো যদি একসঙ্গে কাজ করে, তবে Perplexity-র সার্চ আরও শক্তিশালী হবে। Grok-এর কথা বলার ক্ষমতা যোগ হলে ব্যবহারকারীরা আরও সহজে তথ্য পাবেন।

কবে থেকে শুরু?

এর আগে, 2024-এর নভেম্বরে, Perplexity AI তাদের Pro users-দের জন্য Grok 2 ব্যবহার শুরু করেছিল। এবার তারা Grok 3-এর সঙ্গে কাজ করতে চায়, যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে স্মার্ট AIঅরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas) বলেছেন, Grok-এর API পাওয়া গেলেই তারা এই সুবিধা যোগ করবেন।

কেন এত আলোচনা?

AI জগতে প্রতিযোগিতা বাড়ছে। ChatGPT, Google-এর AI, আর চিনের DeepSeek-এর মতো বড় নামদের সঙ্গে টক্কর দিতে Perplexity আর Grok এক হতে পারে। অরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas) আগেই Grok 3-এর প্রশংসা করেছেন, বলেছেন এটি DeepSeek-এর বিরুদ্ধে আমেরিকার জবাব। এই জোট হলে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে আরও ভালো তথ্য পাবেন। এটি ইলন মাস্ক (Elon Musk)-এর XAI-এর জন্যও বড় জয় হবে।

Perplexity AI আর Grok-এর এই সম্ভাব্য জোট নিয়ে সবাই উৎসুক। এই দুই AI এক হলে কী কী মজা হবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple