বড় ঘোষণা: Microsoft এ বছরই বন্ধ করছে Windows –এর একাধিক App

Feature T&L

Microsoft-এর Windows Mail, Calendar এবং People App-এর সাপোর্ট এই বছরেই শেষ হচ্ছে। এই অ্যাপগুলোকে বাদ দিয়ে ব্যবহারকারীদের জন্য নতুন Outlook App-কে প্রাধান্য দিচ্ছে Microsoft। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা তাঁদের ইমেল, ক্যালেন্ডার ইভেন্ট এবং কন্ট্যাক্টস একত্রে Outlook-এ access করতে পারবেন, যা আগে আলাদা আলাদা তিনটি App-এর মাধ্যমে সম্ভব ছিল।

Microsoft জানিয়েছে যে Mail, Calendar এবং People অ্যাপগুলোর সাপোর্ট 31 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে ব্যবহারকারীরা যদি নতুন Outlook-এ না যান, তাহলে তাঁরা Windows Mail এবং Calendar ব্যবহার করে ইমেল পাঠানো ও গ্রহণ করা থেকে বঞ্চিত হবেন। তবে, App- সংরক্ষিত E-mail, Calendar Events এবং Contacts পাঠানোর সুবিধা থাকবে। ব্যবহারকারীরা যদি নতুন Outlook ব্যবহার করতে না চান, তাহলে তাঁরা Windows Mail এবং Calendar প্ল্যাটফর্মে ফিরে যেতে পারবেন।

নতুন Outlook App-টিতে Outlook, Hotmail, পেশাদারি কাজের এবং স্কুল অ্যাকাউন্টের পাশাপাশি Gmail, Yahoo, iCloud সহ Third party অ্যাকাউন্টগুলোকেও IMAP এর মাধ্যমে সংযুক্ত করা যাবে। উল্লেখযোগ্য যে, Outlook for Windows এই বছরের আগস্ট পর্যন্ত প্রিভিউ স্টেজে ছিল, এরপর এটি বিশ্বব্যাপী Windows 11-এর 23H2 বা তার উচ্চতর ভার্সনে প্রি-ইনস্টল করা হচ্ছে। Microsoft জানিয়েছে যে Sign-in করলে ব্যবহারকারীর ডিফল্ট অ্যাকাউন্টে Outlook চালু হবে।

নতুন Outlook-এ একাধিক অ্যাকাউন্ট এবং ক্যালেন্ডার একসঙ্গে দেখার সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে বিচরণ করে E-mail এবং Contacts দেখতে পারবেন। এছাড়াও App টিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)- সাহায্যে বানান ও ব্যাকরণ যাচাই, AI রাইটিং টুল এবং Copilot-এর মতো সুবিধাগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহারকারীর Microsoft App ব্যাবহারের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple