মেটার নতুন চমক! ‘Meta Plus subscriptions’ চালু: Instagram, Facebook, WhatsApp-এ এবার প্রিমিয়াম সুবিধা, দেখে নিন কী কী থাকছে!

Meta Plus subscriptions

টেক ডেস্কঃ বিশ্বজুড়ে Instagram, Facebook এবং WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় খবর! মেটা (Meta) অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত ‘Plus’ সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে। এবার থেকে প্রিমিয়াম সুবিধা পেতে মাসিক নির্দিষ্ট অর্থ খরচ করতে হবে। Instagram Plus এবং Facebook Plus-এর জন্য মাসে $3.99, আর WhatsApp Plus-এর জন্য $2.99 ধার্য করা হয়েছে। মেটা-র প্রোডাক্ট হেড নাওমি গ্লাইট (Naomi Gleit) জানিয়েছেন, এই Meta Plus subscriptions ব্যবহারকারীদের অ্যাপগুলির মাধ্যমে আরও সমৃদ্ধ উপায়ে নিজেকে প্রকাশ ও সংযোগ স্থাপনের সুযোগ দেবে।

এই সাবস্ক্রিপশনগুলিতে থাকছে একাধিক এক্সক্লুসিভ ফিচার। Instagram Plus ব্যবহারকারীরা এখন স্টোরি কতজন রিওয়াচ করেছেন, তা জানতে পারবেন। এছাড়া, স্টোরি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে রাখার সুবিধা, অ্যানোনিমাসলি স্টোরি প্রিভিউ করা এবং কাস্টম প্রোফাইল সেট করার মতো আকর্ষণীয় ফিচার যোগ হয়েছে। Facebook Plus-এও প্রোফাইল কাস্টমাইজেশনের পাশাপাশি অডিয়েন্স ইনসাইটস (audience insights) ও এনগেজমেন্ট টুলস (engagement tools) থাকছে।

WhatsApp Plus ব্যবহারকারীরা পাবেন অ্যাপ থিম, কাস্টম রিংটোন, আরও বেশি চ্যাট পিন করার সুবিধা এবং প্রিমিয়াম স্টিকারের মতো ব্যক্তিগতকরণের উন্নত ফিচার। উল্লেখ্য, এই Meta Plus subscriptions পরিষেবাটি মেটা ভেরিফাইড (Meta Verified) থেকে সম্পূর্ণ আলাদা। মেটা ভেরিফাইড মূলত প্রোফাইল ভেরিফিকেশন এবং সুরক্ষার জন্য ব্যবহৃত হয়।

শুধু তাই নয়, মেটা এআই (Meta AI), ক্রিয়েটর এবং বিজনেসের জন্য আরও কিছু সাবস্ক্রিপশন প্ল্যান পরীক্ষা করছে, যা ভবিষ্যতে চালু হতে পারে। এর মধ্যে Meta One Plus এবং Meta One Premium-এর মতো এআই-কেন্দ্রিক প্ল্যানগুলি উল্লেখযোগ্য, যা উন্নত এআই ক্ষমতা সরবরাহ করবে। এই পদক্ষেপগুলি মেটার রাজস্ব বাড়ানোর এক নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple