পিছিয়ে থাকা ভাষার উন্নতিতে Meta ও UNESCO একসঙ্গে নিচ্ছে উদ্যোগ, ব্যাবহার হবে AI!

Feature T&L

বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য রক্ষার নতুন উদ্যোগ নিল Meta। আন্তর্জাতিক সংস্থা UNESCO-র সঙ্গে অংশীদারিত্বে তারা চালু করল একটি নতুন প্রকল্প, যার লক্ষ্য হল উন্নত AI অনুবাদ এবং ভাষা চিনতে পারার প্রযুক্তি তৈরি করা।

TechCrunch-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, Meta তাদের Language Technology Partner Program-এর অধীনে এমন সহযোগীদের খুঁজছে, যারা অন্তত 10 ঘণ্টার ভাষার রেকর্ডিং ও প্রতিলিপি, 200+ বাক্যের লেখা এবং অনুবাদ করা বাক্যের সেট তৈরি করতে আগ্রহী। Meta-র বক্তব্য অনুযায়ী, এই প্রকল্প মূলত পিছিয়ে থাকা ভাষাগুলোর উন্নতির জন্য UNESCO-র উদ্যোগকে সমর্থন করবে।

কানাডার ইনুইট ভাষার উন্নতিতে প্রথম পদক্ষেপ

এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই MetaUNESCO চুক্তি স্বাক্ষর করেছে Nunavut সরকারের সঙ্গে, যা কানাডার এক উত্তরাঞ্চলীয় অঞ্চল। সেখানে ব্যবহৃত Inuktitut এবং Inuinnaqtun ভাষার জন্য উন্নত AI অনুবাদ ব্যবস্থা তৈরির কাজ শুরু হয়েছে।

Meta জানিয়েছে, “আমাদের এই প্রচেষ্টা মূলত পিছিয়ে থাকা ভাষাগুলোর জন্য, যা UNESCOInternational Decade of Indigenous Languages কর্মসূচির অন্তর্ভুক্ত।”

আসছে নতুন অনুবাদ বিশ্লেষক – BOUQuET

এই প্রকল্পের অংশ হিসেবে Meta চালু করছে BOUQuET, একটি ওপেন সোর্স অনুবাদ মূল্যায়ন ব্যবস্থা। এটি মূলত AI Translation মডেলের কার্যকারিতা পরিমাপের জন্য ব্যবহার হবে। ভাষাবিদদের দ্বারা তৈরি BOUQuET-এ নির্দিষ্ট বাক্যগুলোর সেট থাকবে, যা অনুবাদ ব্যবস্থার নির্ভুলতা যাচাই করতে সাহায্য করবে। যারা এতে অবদান রাখতে চান, তারা একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অংশ নিতে পারবেন।

বিশ্বজুড়ে AI অনুবাদের প্রসার

ভাষা ও কথোপকথনের ক্ষেত্রেও AI-কে উন্নত করতে Meta বেশ কিছুদিন ধরেই কাজ করছে। বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সংযুক্ত রাখার লক্ষ্যেই এই প্রচেষ্টা।

গত বছর Meta এমন একটি AI টুল লঞ্চ করেছিল, যা স্বয়ংক্রিয়ভাবে Reels-এর ভিডিওকে অন্য ভাষায় ডাব করতে পারে, এমনকি ঠোঁটের নড়াচড়া মিলিয়েও (Lip sync)! প্রথমে এটি যুক্তরাষ্ট্রের ইংরেজি ও স্প্যানিশ ভাষার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চালু হয়েছিল।

বর্তমানে Meta AI বিশ্বের 43টি দেশ এবং এক ডজনের বেশি ভাষায় পরিষেবা দিচ্ছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে আরও অনেক পিছিয়ে থাকা ভাষাকে ডিজিটাল জগতে নিয়ে আসার সম্ভাবনা তৈরি হল।

এই মুহূর্তে

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ