LG বিশ্বে প্রথম সত্যিকারের Stretchable Display আবিস্কার করেছে, যা 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে।
বিশ্বের প্রথম Stretchable Display প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করলো দক্ষিণ কোরিয়ার LG Display। তারা একটি প্রোটোটাইপ প্রকাশ করেছে, যা 50% প্রসারিত হতে পারে, তবুও RGB রঙ এবং উচ্চমানের ছবিতে কোন প্রভাব পড়বে না।
এই নতুন প্রোটোটাইপে 12 ইঞ্চির ডিসপ্লে 18 ইঞ্চিতে প্রসারিত হতে পারে, যার রেজোলিউশন 100 Pixel প্রতি ইঞ্চি এবং সম্পূর্ণ RGB রঙ সাপোর্ট করে। LG এর জন্য এটি প্রথম নয়, এর আগেও 2022 সালে তারা একটি প্রসারণযোগ্য ডিসপ্লে দেখিয়েছিল, তবে সেটির প্রসারণ ক্ষমতা ছিল মাত্র 20%।
LG এর এই ডিসপ্লে প্রকৃত অর্থেই “অল্টিমেট ডিসপ্লে টেকনোলজি”। বর্তমানে যেসব ফ্লেক্সিবল ডিসপ্লে বাজারে রয়েছে, সেগুলি বাঁকানো বা ভাঁজ করা যায়। কিন্তু LG–এর এই ডিসপ্লে প্রকৃতপক্ষে প্রসারিত এবং বিভিন্ন আকৃতিতে রূপান্তরিত হতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্ভাবনী প্রয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।
এই প্রকল্পটি 2020 সালে দক্ষিণ কোরিয়ার Ministry of Trade, Industry and Energy এর অধীনে শুরু হয়, যার নেতৃত্বে রয়েছে LG Display এবং এতে 19 টি গবেষণা প্রতিষ্ঠান কাজ করছে। যেখানে মূলত 20% প্রসারণ ক্ষমতার লক্ষ্য ছিল, সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এটিকে 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশেষ ধরনের Silicon Substrate এবং একধরনের নতুন তারের পদ্ধতির ব্যবহার করা হয়েছে।
এই ডিসপ্লেটির টেকসই ক্ষমতাও চমকপ্রদ, এটি 10,000 বার stretch করেও একই মানের ছবি তুলে ধরতে সক্ষম। এছাড়া Micro-LED Light source ব্যবহার করা হয়েছে, যার মাপ মাত্র 40 মাইক্রোমিটার, যা কঠিন পরিবেশেও স্থায়ী ছবি সরবরাহ করে।
ইভেন্টে LG ডিসপ্লেটি বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে প্রদর্শন করেছে, যেমন একটি বাঁকানো Automotive Display এবং Wearable Display যা Firefighter এর পোশাকে যুক্ত করে Real-time Information দেখা যাবে। হালকা, পাতলা এবং Stretchable এই Display প্রযুক্তি ভবিষ্যতে Fashion, Wearables, এবং Mobility সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হবে বলে LG আশা করছে।