পিছিয়ে গেলেন এলন মাস্ক, বিশ্বের সর্বাধিক ধনী মানুষ এখন ল্যারি এলিসন

larry vs musk

Oracle-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এক ধাক্কায় বিশ্বের সর্বাধিক ধনী মানুষের আসনে বসেছেন। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা এলন মাস্ক এবার পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন। এই তথ্য প্রকাশ করেছে বিশ্বখ্যাত সংস্থা ব্লুমবার্গ

Oracle-এর শেয়ার হঠাৎই এক ঝটকায় এক-তৃতীয়াংশেরও বেশি বেড়ে যায়। ৮১ বছর বয়সী ল্যারি এলিসন, যিনি একসময় কলেজ ড্রপআউট ছিলেন, তাঁর সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে প্রায় USD 393 Billion। অন্যদিকে, Tesla-র শেয়ার এ বছর এখনো পর্যন্ত প্রায় 14% পড়ে যাওয়ায় মাস্কের সম্পদ নেমে এসেছে প্রায় USD 385 Billion-এ।

যদিও, আরেক সংস্থা Forbes এখনো মাস্ককেই শীর্ষ ধনী বলে উল্লেখ করছে, যেখানে তাঁর সম্পদের হিসাব দেখানো হয়েছে USD 439 Billion। মূলত মাস্কের ব্যক্তিগত সংস্থা— যেমন SpaceX ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X -এর সম্পদের মূল্যায়নে দুই সংস্থার মধ্যে পার্থক্য রয়েছে।

Oracle-এর সাফল্যই খেলা ঘুরিয়ে দিল

Oracle সম্প্রতি ঘোষণা করেছে যে তারা নতুন করে প্রায় USD 300 Billion-এর চুক্তি করেছে। কোম্পানি জানিয়েছে, তাদের Cloud Infrastructure Business থেকে এই অর্থবছরে আয়ের পরিমাণ 77% বেড়ে USD 18 Billion-এ পৌঁছাবে। আগামী চার বছরে সেই আয় দাঁড়াতে পারে USD 144 Billion-এ। ফলে মাত্র আধ ঘণ্টার ট্রেডিংয়ে ল্যারি এলিসনের সম্পদ বেড়ে গেছে প্রায় USD 100 Billion

এই সাফল্যের প্রসঙ্গে এলিসনের স্পষ্ট বক্তব্য, “AI Changes Everything.” অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যতের খেলা বদলে দেবে।

মাস্কের অস্বস্তি বাড়ছে

অন্যদিকে, এলন মাস্ক এখনও ভরসা রাখছেন Tesla ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের উপর। যদিও বাস্তবে পরিস্থিতি বেশ কঠিন। এ বছর শুরুর দিকেই কোম্পানির ইলেকট্রিক গাড়ির বিক্রি ধসে পড়ে। মাস্ক চেষ্টা করছেন বিনিয়োগকারীদের দৃষ্টি ফেরাতে— Tesla-র রোবট নির্মাণ ও Robotaxi প্রযুক্তির দিকে।

কিন্তু সমস্যার শেষ নেই। European Union-এ Tesla-র বিক্রি কমেছে প্রায় 40%— টানা সাত মাস ধরে এই ধস চলছে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রেও বাজারে শেয়ার হারাচ্ছে Tesla। বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্কের প্রকাশ্য রাজনৈতিক অবস্থান ও বিতর্কিত মন্তব্যের কারণে অনেক গ্রাহক তাঁর কোম্পানির গাড়ি কিনতে আগ্রহ হারাচ্ছেন।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple