Reliance-এর নতুন পদক্ষেপ: JioCoin নিয়ে Crypto দুনিয়ায় প্রবেশ

Feature T&L

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance এবার Crypto দুনিয়ায় তাদের পদচারণা শুরু করেছে। সম্প্রতি জানা গেছে, Polygon Labs-এর সহযোগিতায় Ethereum Layer 2 ভিত্তিক JioCoin টোকেন তৈরি করেছে Reliance। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে JioSphere ওয়েব ব্রাউজার ব্যবহারকারীরা ইতিমধ্যে তাদের স্মার্টফোনে JioCoin দেখতে পাচ্ছেন

কীভাবে কাজ করবে JioCoin?

রিলায়েন্সের পক্ষ থেকে JioCoin-কে “ব্লকচেইন ভিত্তিক রিওয়ার্ড টোকেন” হিসেবে বর্ণনা করা হয়েছে। Jio Platforms Limited (JPL) জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন Jio App বা ইন্টারনেটভিত্তিক পরিষেবার সঙ্গে সংযুক্ত থেকে এই টোকেন উপার্জন করতে পারবেন।

উদাহরণস্বরূপ, MyJio, JioCinema-এর মতো App ব্যবহার করলে JioCoin অর্জন করা যাবে। এছাড়া, JioSphere ওয়েব ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজিং করেও এই টোকেন পাওয়া যাবে। ব্যবহারকারীরা তাদের অর্জিত টোকেন Polygon Labs Wallet-এ জমা রাখতে পারবেন।

JioCoin-এর ভবিষ্যৎ ব্যবহার

বর্তমানে JioCoin-এর দাম নির্ধারণ নিয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান, এটি মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল মেটানো এবং অন্যান্য Jio পরিষেবা কিনতে ব্যবহার করা যেতে পারে। সংস্থা খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে JioCoin-এর সঠিক ব্যবহার ও বৈশিষ্ট্য তুলে ধরবে।

ভারতীয় Crypto বাজার ও JioCoin

ভারতে Crypto Currency থেকে অর্জিত মুনাফার উপর বর্তমানে 30% Tax এবং 1% TDS কার্যকর রয়েছে। সুতরাং, JioCoin-এর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

তবে, ভারতের Crypto বাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা কিছুটা কমে গেছে। বিশেষত WazirX-এর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এর বড় প্রভাব পড়েছে। তা সত্ত্বেও, Bitcoin-এর মতো টোকেনগুলির ক্রমবর্ধমান দাম এবং বিশ্বব্যাপী ব্লকচেইন কারেন্সির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নতুন সম্ভাবনা তৈরি করছে।

JioCoin-এর সূচনা Reliance-এর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ভারতে Web3 এবং Blockchain প্রযুক্তি আরও ছড়াবে হবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, সংস্থা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কী ধরনের সুযোগ-সুবিধা ও বৈশিষ্ট্য নিয়ে আসে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে