এক সেকেন্ডে ডাউনলোড হবে গোটা Netflix লাইব্রেরি! ভারতের চেয়ে ১.৬ কোটি গুণ দ্রুত ইন্টারনেট স্পিড দিচ্ছে এই দেশ

Feature T&L

বিশ্বের ইন্টারনেট গতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল জাপান। জাপানের National Institute of Information and Communications Technology (NICT)-এর বিজ্ঞানীরা রেকর্ড গড়েছেন ১.০২ পেটাবাইট প্রতি সেকেন্ড (Pbps) ইন্টারনেট গতির মাধ্যমে। এই গতি ভারতের গড় ইন্টারনেট স্পিড ৬৩.৫৫ Mbps-এর তুলনায় প্রায় ১.৬ কোটি গুণ দ্রুত। এমনকি যুক্তরাষ্ট্রের গড় স্পিডের থেকেও ৩৫ লক্ষ গুণ বেশি।

এই গতিতে পুরো Netflix লাইব্রেরি, 8K ভিডিও কিংবা Wikipedia-র সম্পূর্ণ তথ্য মাত্র এক সেকেন্ডে ডাউনলোড করা সম্ভব!

কীভাবে সম্ভব হলো এত দ্রুত গতি?

NICT-এর Photonic Network Laboratory, Sumitomo Electric ও আন্তর্জাতিক গবেষকদের সহায়তায় এই অসাধারণ প্রযুক্তি তৈরি হয়েছে। এর পেছনে ব্যবহৃত হয়েছে ফাইবার অপটিক কেবল—যেটি দেখতে সাধারণ ইন্টারনেট কেবলের মতোই, কিন্তু ভেতরে রয়েছে ১৯টি কোর (core) । এই ১৯ কোর একসঙ্গে ডেটা ট্রান্সফার করে বিপুল পরিমাণ তথ্য ,৮০০ কিমি দূরত্বে পাঠাতে সক্ষম হয়েছে।

বিজ্ঞানীরা এমন এক সেটআপ তৈরি করেছেন, যেখানে ট্রান্সমিটার, রিসিভার ও লুপিং সার্কিট ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থায় কোনও গতির ভেদাভেদ ছাড়াই সম্পূর্ণ শক্তিতে ডেটা প্রবাহিত হয়েছে।

কী কাজে লাগবে এই রেকর্ড স্পিড?

এই মুহূর্তে যদিও এটি ল্যাব-পর্যায়ে সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে এই প্রযুক্তি বিপ্লব আনতে পারে:

  • ক্লাউড কম্পিউটিং
  • ভিডিও স্ট্রিমিং
  • Artificial Intelligence (AI)
  • Virtual Reality (VR)

বর্তমানে ব্যবহৃত রাউটার বা মোবাইল ফোন এত দ্রুত গতির ডেটা হ্যান্ডেল করতে পারে না। তবে ডেটা সেন্টার বা আন্ডারসি কেবল-এর মতো হাই-ক্যাপাসিটি সিস্টেমে এটি অত্যন্ত কার্যকর হতে পারে।

টাই প্রথম নয়…

উল্লেখযোগ্যভাবে, এই গবেষক দলটি এর আগেও নজরকাড়া সাফল্য অর্জন করেছিল। গত বছর তাঁরা 402 TB প্রতি সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সফার করে রেকর্ড করেছিলেন।

জাপানের এই সাফল্য ভবিষ্যতের আলট্রা-ফাস্ট ইন্টারনেট যুগের দিকে এক বিশাল পদক্ষেপ। যেখানে কয়েক সেকেন্ডেই সম্ভব হবে যেকোনো বড় ফাইল ডাউনলোড করা, অগণিত ডেটা ট্রান্সফার, ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির জন্য এটি হতে পারে এক আশার আলো।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple