হঠাৎ বন্ধ ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট! আপনারটি কাজ করছে তো?

Feature T&L

Meta-র অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এ সম্প্রতি এক বিস্ময়কর ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেক ব্যবহারকারীর দাবি, কোনও রকম সতর্কতা ছাড়াই তাদের Instagram অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়, ব্যবহারকারীরা বলছেন তারা কোনও নিয়ম ভাঙেননি, তবুও তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, Instagram-এর AI moderation system ভুলভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং যথাযথ ব্যাখ্যা বা প্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট সাসপেন্ড করছে। আরও মারাত্মক অভিযোগ উঠেছে, কিছু ব্যবহারকারীকে CSE (Child Sexual Exploitation)-এর মতো গুরুতর অপরাধে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে, যেটা শুধু বিভ্রান্তিকর নয়, মানহানিকরও বটে।

অনেকেই বলেছেন, তারা valid ID proof আপলোড করেও কোনও সাড়া পাননি। অ্যাকাউন্ট রিভিউয়ের অনুরোধ পাঠালেও Meta পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি। অধিকাংশ ব্যবহারকারীর অভিযোগ, Meta-র সঙ্গে যোগাযোগ করার কোনও নির্ভরযোগ্য পদ্ধতি নেই। ফলে একপ্রকার অন্ধকারে উপায় হাতড়াচ্ছেন তারা।

এই পরিস্থিতিতে X Reddit-এর মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দিচ্ছেন ব্যবহারকারীরা। এমনকি, এই প্রক্রিয়া বদলানোর দাবিতে Change.org-এ ইতিমধ্যেই 7,700-রও বেশি সই পড়েছে একটি পিটিশনে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, Instagram-এর AI moderation system-এর ভুলই এই সাসপেনশনের মূল কারণ। কিছু ক্ষুব্ধ ব্যবহারকারী তো এতটাই ক্ষিপ্ত যে তারা Meta-র বিরুদ্ধে class-action lawsuit করার হুঁশিয়ারিও দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত Meta-র তরফে কোনও স্পষ্ট মন্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি, যা সাধারণ ব্যবহারকারীদের হতাশা আরও বাড়িয়ে তুলেছে।

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হওয়া শুধুমাত্র ডিজিটাল সমস্যা নয়, অনেক ক্ষেত্রেই পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে। এই পরিস্থিতি প্রমাণ করছে, AI moderation ব্যবস্থায় মানুষের হস্তক্ষেপ কতটা জরুরি।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!