বিশ্বজুড়ে In-Flight Wi-Fi পরিষেবাগুলি জনপ্রিয়তা পেলেও ভারতীয় ঘরোয়া (Domestic) ফ্লাইটে এখনও এটি চালু হয়নি। তবে শীঘ্রই সেই অবস্থা পরিবর্তিত হতে পারে। সরকারের নতুন নির্দেশিকায় ভারতীয় যাত্রীরা বিমানে Wi-Fi ব্যবহারের অনুমতি পাবেন, তবে এটি কিছু নিয়ম মেনে পরিচালিত হবে।
In-Flight Wi-Fi সংক্রান্ত নতুন নির্দেশিকা
সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, In-Flight Wi-Fi পরিষেবা কেবলমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এই নিয়মটি বিমানে নিয়ন্ত্রিত ও নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এর ফলে যাত্রীরা আকাশপথে ইন্টারনেটে ব্যাবহার করার নতুন সুযোগ পাবেন।
In-Flight Wi-Fi পরিষেবা চালুর নিয়ম
প্রসঙ্গত, Flight and Maritime Connectivity Rules, 2018 সালে চালু হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 3,000 মিটার উচ্চতায় পৌঁছানোর পরই বিমানে মোবাইল পরিষেবা ব্যবহার করা যাবে, যাতে ভূভাগে মোবাইল নেটওয়ার্কে কোন বিঘ্ন না ঘটে।
এই নতুন নিয়মে বলা হয়েছে, 3000 মিটার উচ্চতায় পৌঁছানোর পর, বিমানের Crew সদস্যদের অনুমতি নিয়ে যাত্রীরা ইলেকট্রনিক ডিভাইসে Wi-Fi ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে ঘরোয়া বিমানে WhatsApp, YouTube সহ বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহারের সুযোগ থাকবে যাত্রীদের জন্য।
আসছে প্রযুক্তির নতুন যুগ
এই নতুন নির্দেশিকার ফলে ভারতীয় যাত্রীরা এবার সহজেই আকাশপথে ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন। এতে ঘরোয়া ফ্লাইটগুলিতে আরো আরামদায়ক ও দ্রুত সংযোগ স্থাপন করে উন্নত সুবিধা পাওয়া যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।