একদিকে Ghibli-style AI animated image ট্রেন্ডের রেশ কাটেনি, তার মধ্যেই আরও এক মজার ট্রেন্ডে মাতছে নেটদুনিয়া। এখন ChatGPT-সহ অন্যান্য AI tools ব্যবহার করে মানুষ তাদের পোষ্যদের কল্পনায় রূপ দিচ্ছে—তাও আবার মানুষ রূপে!
কীভাবে এলো এই ট্রেন্ড?
X, Instagram, এমনকি Reddit-এ এখন হাজার হাজার পোস্ট ঘুরছে যেখানে Golden Retriever, Grumpy Cat, Parrot থেকে শুরু করে নানা ধরনের পোষ্যদের ‘মানুষের মত‘ রূপ দেখা যাচ্ছে। শুধু মানুষের মতো চেহারা নয়—সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে স্টাইলিশ পোশাক, চরিত্র, এমনকি সিনেমার মতো ব্যাকস্টোরিও!
আপনি কীভাবে নিজের পোষ্যকে মানুষ বানাবেন?
এটা করার জন্য আপনাকে প্রথমেই আপনার পোষ্য—হোক সে Dog, Cat, Rabbit, বা Parrot—তার একটা ছবি আপলোড করতে হবে। তারপর ChatGPT বা অন্যান্য AI টুলে প্রম্পট দিন:
- “Can you create an image of this dog as a person?”
- “What would this cat look like as a human?”
এরপর AI আপনাকে কিছু প্রশ্ন করতে পারে—পোষ্যটির চরিত্র কেমন, সে ছেলে না মেয়ে, কী বয়সের, আর তার চরিত্র কেমন। সব তথ্য দেওয়ার পরে AI বানিয়ে দেবে আপনার পোষ্যর ‘মানুষরূপ’।
সবার ফলাফল একরকম না-ও হতে পারে। কখনও মজার, কখনও অবাক করা, কখনও বা একেবারে সিনেমাটিক ভিজ্যুয়াল! তবে একটা বিষয় নিশ্চিত—এই নতুন AI art trend মন ভালো করে দেয় আর সৃজনশীলতাকে অন্য লেভেলে নিয়ে যায়।
কেন এত জনপ্রিয় এই ট্রেন্ড?
পোষ্যদের আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু কল্পনায় তাদের মানুষরূপে কেমন দেখাবে—এই ভাবনাটাই নেটিজেনদের বেশ কৌতুহলী করে তুলেছে। আর ChatGPT এবং অন্যান্য AI generator-এর কল্পনাশক্তি এই ফ্যান্টাসিকে বাস্তব রূপ দিচ্ছে।
আপনিও চাইলে এই ট্রেন্ডে যোগ দিতে পারেন। শুধু আপনার প্রিয় পোষ্যর ছবি দিন, একটু কল্পনা যোগ করুন—আর বাকিটা ছেড়ে দিন AI-এর কেরামতির ওপর!