গায়েব হচ্ছে গচ্ছিত অর্থ, খালি হচ্ছে অ্যাকাউন্ট! জেনে নিন কীভাবে বাঁচবেন ভয়ঙ্কর DMV জালিয়াতি থেকে?

Feature T&L

আজকের দিনে ফোন মানেই স্মার্টফোন, আর ডিজিটাল যুগ মানেই হুহু করে বাড়তে থাকা সাইবার জালিয়াতি। এবার সামনে এল এক ভয়ঙ্কর নতুন প্রতারণার কৌশল—DMV স্ক্যাম। আপনি বুঝতেই পারবেন না, কখন আপনার ফোন থেকে মেসেজ পড়ে একটি ক্লিকে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট!

কী এই DMV স্ক্যাম?

DMV, অর্থাৎ Department of Motor Vehicles-এর নাম ব্যবহার করে এই প্রতারণা চালানো হচ্ছে। আপনার ফোনে আসবে একটি মেসেজ, দেখতে একেবারে সরকারি দফতরের মেসেজের মতো। কখনও বলা হবে আপনি ট্রাফিক আইন ভেঙেছেন, কখনও বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। মেসেজে থাকবে একটি .gov লিঙ্ক, যাতে আপনি ভাবেন এটা সত্যিই সরকারি মেসেজ।

আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে এক ভুয়ো ওয়েবসাইট, যেখানে আপনার কাছে চাওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বা OTP জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি, কখনও কখনও আপনার ফোনে অজান্তেই ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়, যেটা চুপিচুপি চুরি করে নেয় আপনার সমস্ত ডেটা

কোথা থেকে চলছে এই প্রতারণা?

মিডিয়া রিপোর্ট বলছে, এই স্ক্যামের মূল সূত্র চিন, আর এর সবচেয়ে বড় শিকার এখন আমেরিকা। শুধুমাত্র জুন মাসে 700% বৃদ্ধি পেয়েছে এরকম মেসেজের সংখ্যা! প্রতি দিন ২০ লক্ষ ভুয়ো মেসেজ, মাসে প্রায় কোটি মেসেজ পাঠানো হচ্ছে এবং এই জালিয়াতির সীমা শুধু আমেরিকাতেই নয়, ভারতেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে।

কীভাবে বাঁচবেন এই SCAM থেকে?

  • অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে বিশ্বাস করবেন না।
  • কোনও লিঙ্কে ক্লিক করার আগে দু’বার ভাবুন।
  • সন্দেহ হলে সরকারি ওয়েবসাইটে গিয়ে যাচাই করুন
  • ফোনে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ও আপডেট রাখুন।
  • DMV স্ক্যাম হালকা মেসেজের আড়ালে বিপজ্জনক ফাঁদ তৈরি করে রাখে, যা আপনার সম্পত্তি, নিরাপত্তা—সব কিছুকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

তাই সচেতন থাকুন, নিজের পরিবার-পরিজন ও বন্ধুদেরও সতর্ক করুন। কারণ এখনকার প্রতারণা হ্যাকারের হাত নয়, আপনার ক্লিকেই লুকিয়ে!

এই মুহূর্তে

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!

Honor Play 11 আসছে ৮,৩০০ mAh ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও IP69K সুরক্ষায় ভরপুর