AI বনাম জলবায়ু পরিবর্তনঃ 2025 সালে কোন বিপদের পূর্বাভাস দিচ্ছে?

Feature T&L

2025 সাল হতে পারে এমন একটি সময়, যখন Generative AI এবং জলবায়ু পরিবর্তন একসাথে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে মানুষের কাছে। 2024 সালের প্রখর গ্রীষ্মে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড ভুক্ত হয়েছে, যা সোশ্যাল মিডিয়া থেকে পারার চায়ের দোকানেও ব্যাপক আলোচনার  কেন্দ্র বিন্দু ছিল। একই বছরে, Microsoft এবং Google তাদের জলবায়ু লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। এই ব্যর্থতাগুলো মিডিয়ায় শিরোনাম হলেও, AI-এর পরিবেশগত প্রভাব ও বীভৎসতা সম্পর্কে সচেতনতা এখনও গড়ে ওঠেনি

AI প্রযুক্তির “বড়ো মানেই ভালো” ধারণা—যেখানে বড় এবং শক্তিশালী Large Language Models (LLM) তৈরি করা হচ্ছে—পরিবেশের জন্য একটি বড় বোঝা। ChatGPT বা Midjourney-এর মতো টুলগুলো পরিচালনার জন্য ডেটা সেন্টারগুলোকে প্রচুর শক্তি এবং জল ব্যবহার করতে হয়। এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার তৈরিতেও বিপুল পরিমাণে বিরল খনিজ পদার্থ ব্যবহৃত হয়

বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলো বর্তমানে 2% গ্লোবাল বিদ্যুৎ ব্যবহার করে, এবং কিছু দেশে (যেমন আয়ারল্যান্ড) এই হার এক-পঞ্চমাংশ। আয়ারল্যান্ডের মতো দেশগুলো নতুন ডেটা সেন্টার নির্মাণে 2028 সাল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও অনেক ডেটা সেন্টার “কার্বন-নিরপেক্ষ” বিদ্যুৎ ব্যবহার করে বলে দাবি করে, বাস্তবে এদের অনেকটাই প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো Unrenewable উৎস থেকে আসে

ডেটা সেন্টারগুলোর জল ব্যবহারের প্রভাবও ব্যাপক। Virginia-র Data Center Alley থেকে শুরু করে Arizona এবং স্পেনের মতো জায়গাগুলোতে স্থানীয় জনগণের সঙ্গে ডেটা সেন্টারগুলোর জলের ব্যবহার নিয়ে সংঘাত চলছে। Taiwan সরকার পর্যন্ত তাদের খরা-প্রবণ অঞ্চলে কৃষকের বদলে চিপ উৎপাদনকারী কারখানাগুলোর জন্য জল সরবরাহ করছে

গবেষণায় দেখা গেছে, নতুন প্রজন্মের Generative AI মডেলগুলো পুরনো মডেলের তুলনায় 30 গুণ বেশি শক্তি ব্যবহার করেGoogle Gemini বা ChatGPT-এর মতো টুলগুলোর শক্তি খরচ সম্পর্কে স্বচ্ছতার অভাব রয়েছে।

বড়ো প্রযুক্তি সংস্থাগুলো এই সমস্যাগুলোকে হয় অস্বীকার করছে (যেমন Bill Gates) অথবা ভবিষ্যতের শক্তি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে (যেমন Sam Altman) । তবে AI Energy Star Project-এর মতো উদ্যোগের মাধ্যমে শক্তি দক্ষতার তুলনা করা এবং সচেতনতা বাড়ানো সম্ভব। আশা করা হচ্ছে, 2025 সালের মধ্যে এই ধরনের স্বেচ্ছামূলক প্রকল্পগুলো আইনগতভাবে প্রয়োগ করা হবে, যা AI-এর পরিবেশগত প্রভাব হ্রাসে কার্যকর ভূমিকা পালন করবে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple