‘হর ঘর তিরঙ্গা’ ২০২৫, সেলফি আপলোড করে অনলাইনে সার্টিফিকেট নিন

har ghar tiranga

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক শুরু করল ‘হর ঘর তিরঙ্গা অভিযানের চতুর্থ বর্ষ। ২ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত চলা এই দেশব্যাপী উদ্যোগের মূল উদ্দেশ্য – প্রতিটি ঘরে, অফিসে, স্কুলে কিংবা যেকোনো প্রতিষ্ঠানে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং সেই মুহূর্তের ছবি অনলাইনে শেয়ার করা। এই কর্মসূচি আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনেরই একটি অংশ।

এবারের বিশেষত্ব হল— অংশগ্রহণকারীরা শুধু পতাকা উত্তোলন ও ছবি শেয়ার করলেই পাবেন একটি ডিজিটাল সার্টিফিকেট এবং চাইলে একটি কার্ড। এগুলি অনলাইনে ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

কিভাবে অংশ নেবেন হর ঘর তিরঙ্গা অভিযানে?

. প্রথমে আপনার বাড়ি, অফিস, স্কুল অথবা আপনার পছন্দমতো যেকোনো জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করুন।

. এরপর পতাকার সঙ্গে একটি সেলফি বা ছবি তুলুন।

. সেই ছবি আপলোড করুন harghartiranga.com/selfie পোর্টালে।

. আপনার নাম ও মোবাইল নম্বর দিয়ে ছোট একটি ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।

. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি PDF ফরম্যাটে অংশগ্রহণের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

কেন গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট?

সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট আপনার দেশপ্রেমের এক সরকারি ডিজিটাল স্মারক। এটি আপনি মোবাইলে সংরক্ষণ করতে পারেন, প্রিন্ট করতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।

১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত ছবি আপলোড ও সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

ই-কার্ড সুবিধা

সার্টিফিকেট ছাড়াও আপনি চাইলে পোর্টাল থেকে একটি পার্সোনালাইজড ইকার্ড বানাতে পারবেন। সেলফি আপলোড ও রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইটে ডিজিটাল ব্যাজ তৈরির অপশন পাওয়া যাবে। এটি ডাউনলোড করে WhatsApp, Facebook, Instagram-এ শেয়ার করা যাবে।

এই উদ্যোগ শুধু একটি প্রচার অভিযান নয়, বরং আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান ও ঐক্যের প্রতীক। তাই ২ আগস্ট থেকে ১৫ আগস্ট— চলুন আমরা সবাই মিলে তিরঙ্গা পতাকা উত্তোলন করি, ছবি শেয়ার করি আর গর্বের সঙ্গে বলি— মোদের গর্ব, মোদের তিরঙ্গা

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple