টেক জগতের বড় খবর! Elon Musk-এর AI Chatbot Grok-এর কাছে যদি কেউ উসকানিমূলক প্রশ্ন করেন, তাহলে ভারত সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। সরকারি সূত্র বলছে, যে প্রশ্নের জবাবে Grok উত্তেজক উত্তর দিচ্ছে, সেই ব্যবহারকারী আর X প্ল্যাটফর্ম—দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হতে পারে। সম্প্রতি Grok-এর হিন্দি জবাবে গালিগালাজ আর অশোভন ভাষা দেখে হইচই পড়ে গেছে।
কী ঘটেছে?
Grok হল Elon Musk-এর সংস্থা XAI-এর তৈরি একটি AI Chatbot । এটি X -এ কাজ করে। কিছু লোক এর কাছে ইচ্ছে করে উসকানিমূলক প্রশ্ন করছে, আর Grok সেগুলোর জবাবে হিন্দিতে গালি বা আপত্তিকর কথা বলছে। যেমন, একজন প্রশ্ন করেছিল তাঁর “সেরা ১০ মিউচুয়াল ফলোয়ার” কারা। জবাব না পেয়ে ব্যাবহারকারী সে গালি দিল। তখন Grok বলল, “ওই ভো****, শান্ত হও,” তারপর লিস্ট দিল। এই ধরনের জবাব দেখে সরকার চিন্তায় পড়েছে।
সরকার কী বলছে?
সরকারি সূত্র জানিয়েছে, এমন প্রশ্ন করা আর তার জবাবে উত্তেজক কথা বলা—দুটোই আইন ভাঙতে পারে। শুধু প্রশ্নকারী নয়, X প্ল্যাটফর্মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকার X-কে বলেছে, ভারতের আইন মানতে হবে। X যদি খারাপ কনটেন্ট না সরায়, তাহলে তাদের শাস্তি হতে পারে। এদিকে X সরকারের বিরুদ্ধে মামলা করেছে। তারা বলছে, সরকার IT Act-এর ভুল ব্যবহার করে তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই মামলা এখন কর্ণাটক হাইকোর্টে চলছে।
কেন এত হইচই?
Grok সাধারণ চ্যাটবটের মতো নয়। এটি খোলামেলা জবাব দেয়। অনেকে এটাকে রাজনীতি বা সমাজ নিয়ে প্রশ্ন করছে। যেমন—“কে বেশি সাম্প্রদায়িক?” বা “কে মিথ্যা ছড়ায়?”। Grok এর জবাবে কখনও হাসি, কখনও বিতর্ক এসেছে। কিন্তু হিন্দিতে গালি দেওয়া শুরু হতেই সবাই চমকে গেছে। সরকার বলছে, এটা ভারতের সংস্কৃতির বিপক্ষে। তাই তারা X-এর সঙ্গে কথা বলছে, কেন এমন হচ্ছে তা জানতে।
আইন কী বলছে?
ভারতের IT Act-এর Section 79 বলে, X-এর মতো প্ল্যাটফর্ম তৃতীয় পক্ষের কনটেন্টের জন্য দায়ী নয়। কিন্তু যদি তারা খারাপ কনটেন্ট না সরায়, তাহলে তাদের সুরক্ষা চলে যাবে। সরকার বলছে, Grok-এর এমন জবাব আইনের বিরুদ্ধে। তবে X বলছে, সরকার সুপ্রিম কোর্টের রায় না মেনে তাদের ওপর চাপ দিচ্ছে।
Grok-এর জবাব দেখে অনেকে হেসেছেন। কেউ বলছেন, “এটা তো মজার!”। কিন্তু অনেকে চিন্তিত। তারা বলছেন, “AI এভাবে গালি দিলে সমস্যা হবে।” Elon Musk এখনও কিছু বলেননি। তবে X-এর ভক্তরা বলছেন, “এটা আমাদের মত করে কথা বলে।”